দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামী বছর ১৪ ফেব্রুয়ারি শুরু মাধ্যমিক পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি : আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ওয়াকিবহাল মহলের মতে, এই বছর লোকসভা ভোট থাকায় কিছুটা হলেও এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা।

পূর্ব ঘোষণা মতোই সোমবার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। মাধ্যমিক পরীক্ষা শেষের দিনই পরের বছরের পরীক্ষার তারিখ ঘোষণা করে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার দু-তিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক হয়। সেই বৈঠকে স্থির হয়েছে, পরের বছর মাধ্যমিক পরীক্ষা হবে ১৪ ফেব্রুয়ারি। মাধ্যমিক শিক্ষা পর্ষদকে সেই কথা জানিয়ে দিয়েছি। কবে কোন পরীক্ষা হবে তা খুব তাড়াতাড়ি তা পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হবে। এদিন শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, পরের বছর ১৪ তারিখ হবে প্রথম ভাষার পরীক্ষা, ১৫ তারিখ হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা, ১৭ তারিখ ইতিহাস পরীক্ষা, ১৮ তারিখ ভুগোল পরীক্ষা, ১৯ তারিখ জীবন বিজ্ঞান পরীক্ষা, ২০ তারিখ পদার্থ বিজ্ঞান পরীক্ষা, ২২ তারিখ অঙ্ক ও ২৪ তারিখ ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে।

উল্লেখ্য, চলতি বছর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সেজন্য কড়া পদক্ষেপ নেয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এবারে প্রশ্নপত্রে কিউআর কোড দেওয়ার ব্যবস্থা করা হয় পর্ষদের তরফে। পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস করতে ধরা পড়েন অনেক পড়ুয়া। বেশ কয়েকজনের পরীক্ষা বাতিল হয়। পরীক্ষা চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তৎপর হয় প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ