আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উৎসবের মরশুমে পর্যটকদের জন্য উত্তরবঙ্গের স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসেই শুরু হয়েছে পুজোর আমেজ। কেনাকাটার ধুম পড়েছে। শুধু দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজো, কালীপুজো রয়েছে। এই ছুটির মরশুমে অনেকেই বেড়াতে যাবেন। বিশেষ করে উত্তরবঙ্গে পর্যটকদের ঢল নামে। এবার ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। পুজোর দিনগুলিতে ট্রেনের টিকিট পেতে অসুবিধায় পড়তে হয় মানুষকে। তাই এবার অভিনব উদ্যোগ নিল রেল। পুজোর দিনগুলিতে শিয়ালদহ টু নিউ জলপাইগুড়ির স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

স্পেশাল ট্রেনগুলি চলবে হাওড়া থেকে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে পূর্ব রেল।  ২১ অক্টোবর শিয়ালদহ থেকে এনজেপি ১১.৪০মিনিটে ছাড়বে। ২২ অক্টোবর ১২.৪৫ মিনিটে এনজেপি থেকে শিয়ালদহ আসবে একটি ট্রেন। লক্ষীপুজোর দিন শিয়ালদহ থেকে এনজেপি পর্যন্ত থাকছে স্পেশাল ট্রেন। নভেম্বর মাসেও মিলবে স্পেশ্যাল ট্রেন। ৪ নভেম্বর, ১১ নভেম্বর, ১৮ নভেম্বর, ২৫ নভেম্বর শিয়ালদহ থেকে এনজেপি স্পেশাল ট্রেন ছাড়বে।

কৌশিক মিত্র, সিপিআরও, পূর্ব রেল জানিয়েছেন, ‘পুজোর সময়ে টিকিটের চাহিদা বেড়েছে। প্রচুর পর্যটকদের চাহিদা থাকে টিকিটের। তাই এই বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। আগামীদিনে চাহিদা বাড়লে ট্রেন বা কোচ বাড়ানো হবে।’

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ তৃণমূল নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ