চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকায় ব্রেক ফেল, ব্যস্ত রাস্তায় চার পথচারীকে ধাক্কা মারল বাস, নিহত ১

নিজস্ব প্রতিনিধিঃ ব্যস্ত কলকাতার রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে থাকা চার পথচারীকে পিষে দিল যাত্রী ভর্তি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটেছে মহাত্মা গান্ধী রোড ও কলাকার স্ট্রিটের সংযোগস্থলে। এর জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয়েছে যান চলাচল।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে হাওড়া থেকে শিয়ালদহ যাচ্ছিল ওই যাত্রী ভর্তি বাসটি। মহাত্মা গান্ধী রোড ও কলাকার স্ট্রিটের সংযোগস্থলে ঘটে দুর্ঘটনা। ব্রেক ফেল করে বাসটি। বেঁকে গিয়ে ধাক্কা দেয় ফুটপাথে। সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন চার জন মহিলা। বাসটি একেবারে পিষে দেয় তাদের। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করেন এলাকাবাসীরা। খবর পেয়েই পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতায় আহতদের পাঠানো হয় হাসপাতালে। সেখানেই এক মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।

কি কারণে ঘটল এই দুর্ঘটনা? পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ বাসটি নতুন। তবে বাসের মধ্যে কোন যান্ত্রিক গোলযোগ ছিল না, তা এখনও জানা যায়নি। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন ব্যাহত ছিল যান চলাচল।

Published by:

Share Link:

More Releted News:

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ