হাইকোর্টের কড়া নির্দেশ, তবুও ধর্মতলা ছাড়তে নারাজ বাস মালিকেরা

রাজ্য সরকার বিকল্প বাসস্ট্যান্ডের ব্যবস্থা করে দিলেও সেখানে যেতে নারাজ বেসরকারি বাস মালিকেরা। আর তাই ধর্মতলা খালি করা যাচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের(Kolkata) প্রাণকেন্দ্র হল ময়দান। সেখানেই পরিবেশ দূষণ(Environmental Pollution) রোধে ধর্মতলা(Esplanade) থেকে বাসস্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। সেই নির্দেশকে বাস্তবায়িত করতে রাজ্য সরকারও বিকল্প বাসস্ট্যান্ডের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সেখানে যেতে নারাজ বেসরকারি বাস মালিকেরা(Private Bus Owners)। আর তাই বাস মালিকদের আপত্তিতে ধর্মতলা খালি করা যাচ্ছে না। বিকল্প বাসস্ট্যান্ডের জন্য তিনটি জায়গার প্রস্তাব বেসরকারি বাস মালিকদের কাছে দিয়েছিল রাজ্য সরকার। সেই বিকল্প ৩ জায়গা হাওড়া শহরে। জায়গাগুলি হল – সাঁতরাগাছি, ফোরশোর রোড এবং ডিউক রোড। কিন্তু সেই বিকল্প বাসস্ট্যান্ড পছন্দ না হওয়ায় ধর্মতলা থেকে সরতে রাজি নন বেসরকারি বাস মালিকরা। তাঁদের এই সিদ্ধান্তে এখন রীতিমতো অস্বস্তিতে রাজ্য প্রশাসন। ত্রস্ত সরকারি আমলা থেকে আইনজীবীরাও। কেননা বিষয়টি নিয়ে নিয়মিত বিচারপতিদের তোপের মুখে পড়তে হচ্ছে সরকারি আইনজীবী থেকে আমলাদের।

ধর্মতলার বিকল্প বাসস্ট্যান্ডের জন্য বেসরকারি বাস মালিকদের যে ৩টি জায়গার প্রস্তাব মালিকদের কাছে দিয়েছিল রাজ্য সেই তিনটি জায়গার মধ্যে সাঁতরাগাছিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাসস্ট্যান্ড তৈরি হয়ে তা উদ্বোধন হয়ে গিয়েছে। পাশাপাশি ফোরশোর রোডে ১০ একর ও ডিউক রোডে ৫ একর বিকল্প বাসস্ট্যান্ড তৈরির জমি তৈরি আছে। বেসরকারি বাস মালিকদের এই ৩ জায়গা রাজ্যের তরফে দেখানোও হয়েছে। কিন্তু কোনওটাই পছন্দ হয়নি বেসরকারি বাস মালিকদের। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা ছেড়ে তাঁরা হাওড়ার ওই অংশে যেতে চাইছেন না। তাঁদের যুক্তি, ওখানে বাসস্ট্যান্ড তৈরি হলে যাত্রী পাবেন না। একই সঙ্গে ডিউক রোড কিংবা ফোরশোর রোডে ফাঁকা জমিতে যাত্রী কিংবা বাস কর্মীদের জন্য ন্যূনতম ব্যবস্থাও নেই। আবার একই সঙ্গে জানা যাচ্ছে, লোকসভা ভোটের আগে এনিয়ে বেসরকারি বাস মালিকদের সঙ্গে কড়া কোনও আচরণ করতে রাজী নয় রাজ্য সরকার। আর তাই নিত্যদিন ধর্মতলা চত্বর থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ ভিন রাজ্যের প্রায় ৬০০ বাস রাতারাতি অন্যত্র সরিয়ে ফেলাও যাচ্ছে না।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর