ন্যাশনাল মেডিক্যালে রোগীর পরিজনকে মারধর, ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য সচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর পরিজনদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। শেষ পর্যন্ত মারধরের ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

এদিন ঘটনাটি ঘটেছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহনাজ বেগম। রোগীকে ইঞ্জেকশন দেওয়া নিয়ে প্রথমে ঝামেলার সূত্রপাত। জানা যায়, ইঞ্জেকশন দেওয়ার পরই রোগীর হাত ফুলে যায়। এরপর ব্যথায় ছটপট করতে থাকেন ওই মহিলা। হাসপাতালে ওনার সঙ্গে ছিলেন মেয়ে। মাকে ব্যথায় ছটপট করতে দেখে নার্সদের সঙ্গে কথা বলতে যান। কিন্তু কর্তব্যরত নার্সরা মেয়েটির সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রতিবাদ জানান রোগীর পরিজনরা। তখন নার্সরাই স্থানীয় থানায় ফোন করে দেন।

কিছুক্ষণের মধ্যেই স্থানীয় থানা থেকে পুলিশ বাহিনী ও সিভিক ভলান্টিয়াররা চলে আসেন। জানা যায়, প্রথমে রোগীর পরিজনদের সঙ্গে বচসা বাধে পুলিশের। এরপরই দুপক্ষের মধ্যে মারধর শুরু হয়ে যায়। পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা মারধর করেন রোগীর পরিজনদের। এই ঘটনায় লালবাজারের কাছে ইমেলে অভিযোগ জানায় রোগীর পরিজনরা। পাল্টা অভিযোগ জানান হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা। রোগীর পরিবারের লোকেরা অভিযোগ জানানোর পর শেষ পর্যন্ত পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য দফতরের সচিব।

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর