পরিবহন দফতরে আটক বিলাসবহুল গাড়ি ছাড়াতে অনীহা মালিকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সময় যত এগিয়েছে। মানুষের জীবনশৈলীতে তত পরিবর্তন এসেছে। বিলাসবহুল জীবনযাপন এখন মানুষের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে অধিক পরিমাণে অর্থ তাঁদের রঙিন জীবনের দিকে পা বাড়াতে সাহায্য করেছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে দামি দামি গাড়িতে চড়ার ধুম পড়েছে। সম্প্রতি পরিবহন দফতরের এক গোপন রিপোর্টে ধরা পড়েছে গাড়িগুলির কর মেটাননা গাড়ির মালিকরা। যত দামি গাড়ি তত কর ফাঁকি। বিএমডব্লু, মার্সিডিজ, পোর্শা, অডি, ল্যান্ড রোভার, জাগুয়ার, রেঞ্জ রোভার… দামি দামি গাড়ির কর ফাঁকি দিতে বাকি নেই কোটিপতি, নায়ক-নায়িকা, তাবড় তাবড় শিল্পপতি, চিকিৎসক, আইনজীবী।

সূত্রের খবর, ৬০ লাখ থেকে শুরু করে ১ কোটি ১৫ লাখ টাকার গাড়ির মালিকদের মধ্যে ১৯৩১ জন দীর্ঘদিন কর মেটাননি।  বকেয়া করের পরিমাণ ছাড়িয়েছে ৭০ কোটি টাকা। তারপরেও দিব্যি কর ফাঁকি দিয়ে রাস্তায় গাড়িগুলি নিয়ে বেরিয়ে পড়ছেন মালিকেরা। এমনকি রাস্তায় রীতিমত দাঁড় করিয়ে কর মেটানোর আবেদন করছেন মোটর ভেহিকেল ইনসপেক্টররা।

বহু গাড়ি কর না মেটানোর ফলে আটক করা হচ্ছে। তাতেও হেলদোল নেই। গাড়ি ছাড়াতেও অনীহা মালিকদের। বরং দীর্ঘদিন হেলায় পড়ে রয়েছে কোটি কোটি টাকার আটক হওয়া গাড়িগুলি। জানা গিয়েছে সম্প্রতি কর ফাঁকি দেওয়া বিলাসবহুল দামি গাড়ির সংখ্যা ও মালিকদের নামের তালিকা চেয়েছিল নবান্ন। সেই রিপোর্ট পেয়ে অবাক হয়েছেন অফিসাররা। ৫-১০ বছর কর না দিয়ে দিব্যি গাড়ি নিয়ে ঘুরছেন প্রভাবশালী কোটিপতিরা।  এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবিলম্বে কর মেটানোর জন্য স্টেট ট্রান্সপোর্ট অথরিটির (এসটিএ) তরফে কর না মেটানো সংশ্লিষ্ট গাড়ির মালিকদের নোটিস দেওয়া হচ্ছে।  তারপরেও কর না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের মাধ্যমে সরকার বকেয়া আদায় করবে। সাধারণ গাড়ির মালিকদের মধ্যে কর মিটিয়ে দেওয়ার প্রবণতা বেশি বলেই জানিয়েছেন সরকারি কর্তারা।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে