চলতি বছরের ডিসেম্বরেই হাওড়া ময়দান থেকে মিলবে সেক্টর ফাইভের মেট্রো

চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই হাওড়া ময়দান থেকে এক মেট্রোয় চড়ে চলে আসা যাবে সেক্টর ফাইভে। লাভবান হবেন লক্ষাধিক মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়াবাসীর জন্য সুখবর। সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাত্র মাত্র অপেক্ষা করতে হবে। কেননা জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই নাকি Kolkata Metro Railway Corporation Limited বা KMRCA হাওড়া ময়দান(Howrah Maidan) থেকে সেক্টর ফাইভ(Saltlake Sector 5) পর্যন্ত East West Metro Corridor সম্পূর্ণ ভাবে চালু করে দিতে চান। সেই লক্ষ্যপূরণের জন্য শিয়ালদা ও ধর্মতলার মাঝের অংশের কাজ দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে। এখন East West Metro দুই ভাগে চলছে। হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ। কিন্তু এবার সেই বিভাজন দূর হতে বেশি দিন বাকি থাকছে না। সেক্ষেত্রে ডিসেম্বরেই হাওড়া ময়দান থেকে এক মেট্রোয় চড়ে হাওড়া স্টেশন, ধর্মতলা, শিয়ালদা, করুণাময়ী ছুঁয়ে চলে আসা যাবে সেক্টর ফাইভে।

২০২৪ সালের অক্টোবরের East West Metro Corridor’র পুরো অংশে পরিষেবা শুরু করার চেষ্টা করা হচ্ছিল। যদিও পরে মনে করা হচ্ছিল যে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চের আগে সেই পরিষেবা শুরু করা যাবে না। তবে আপাতত যা খবর, তাতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো ১৬.৬ কিলোমিটার অংশে পরিষেবা চালু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। এখন হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত ৪.৮ কিমি অংশ এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ৯.৪ কিমি অংশে বণিজ্যিকভাবে পরিষেবা চালু আছে। শুধুমাত্র শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে ২.৪ কিমি অংশে এখনও পরিষেবা চালু হয়নি। বউবাজারে বিপর্যয়ের জন্য ওই অংশের কাজ এখনও শেষ হয়নি। তবে শীঘ্রই সেই কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।  

KMRCA কর্তৃপক্ষের দাবি, যে ভাবে কাজ এগিয়েছে বা এগিয়ে চলেছে তাতে করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা চালু করা যেতে পারে। ওই অংশ জুড়ে গেলেই East West Metro Corridor’র পুরো অংশে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা চালু হয়ে যাবে। চলতি বছরের অক্টোবর মাসে যাতে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত অংশ পরিদর্শনে Commission of Railway Safety বা CRS যাতে আসে তার জন্য এখন চেষ্টা করছে KMRCA। সেই পরিদর্শনের পরে দ্রুত প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলেই ডিসেম্বর থেকেই মিলবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মেট্রো পরিষেবা।

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা