চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলেই মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধন হবে শ্রীভূমির পুজোর

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর কলকাতার(Kolkata) বুকে দুর্গাপুজোর(Durga Puja) সময় দর্শনার্থীদের কাছে আকর্ষণের বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয় শ্রীভূমির(Shreebhumi) পুজো। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর(Sujit Bose) পুজো হিসাবে খ্যাত এই পুজো দেখতে লক্ষাধিক মানুষ ভিড় জমান পুজোর কয়েকদিন। সেই ভিড় সামলাতে হিমসিম খেতে হয় প্রশাসনকে। উল্টোডাঙা আর লেকটাউনের মাঝামাঝি জায়গায় অবস্থিত এই পুজো দেখতে যে ভিড় জমান সাধারণ মানুষ তার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ই এম বাইপাসও। বছর দুই আগে তো সেই পুজোর দরজা দর্শনার্থীদের জন্য বন্ধই করে দেওয়া হয়েছিল ভিড়ের চাপে বাইপাস অবরুদ্ধ হয়ে যাওয়ায়। তবুও সেই পুজোর আকর্ষণ কোনওবারই কম থাকে না। এবারে সেই পুজো নিয়ে বড়সড় খবর শোনালেন সুজিত বসু। কী সেই খবর?

আরও পড়ুন, মমতার নির্দেশে ত্রাণ নিয়ে ভুতনিচরে ফিরহাদ, যদিও বিলির আগেই হল লুঠ

সুজিত জানিয়েছেন, মহালয়ার আগের দিন অর্থাৎ ১ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাতেই উদ্বোধন(Inauguration) হবে শ্রীভূমির পুজো আর সেদিন থেকেই ওই মণ্ডপের দরজা খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। প্রতিবছর মমতার হাত ধরেই কলকাতার সব বড় বড় পুজোর উদ্বোধন হয়। এবারে আর জি কর কাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনে বার হবেন কিনা তা নিয়ে নানান মহলে প্রশ্ন ঘুরছিল। কেননা এখনও অবধি সামনে আসেনি কবে কোনদিন কোন পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেই জায়গায় কিছুটা হলেও আভাষ মিলেছে সুজিত বসুর বক্তব্যে। তিনি এটাই জানিয়েছেন, ‘১ তারিখে পুজো উদ্বোধনের পাশাপাশি, দমকলের কয়েকটি গাড়ি ও বাইকও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।’ তবে সেই উদ্বোধন মুখ্যমন্ত্রী নিজে এসে করবেন নাকি ভার্চুয়াল ভাবে করবেন সেটা খোলসা করেননি সুজিত।

আরও পড়ুন, মমতার ওপর গরিব মানুষের আস্থা ও ভরসা আরও দৃঢ় হয়েছে, চিন্তায় বিজেপি

প্রতি বছরই মহালয়ার আগে থেকে দুর্গাপুজো উদ্বোধন করতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে বিতর্কও হয়। অনেকেই প্রশ্ন তোলেন, পিতৃপক্ষ অবসানের আগে কি মায়ের উদ্বোধন হয়! যদিও দেখা যাচ্ছে, সেই সব বিতর্কে কান দিতে একদমই রাজী নন কিবা সুজিত, কিবা শ্রীভূমি পুজো কমিটি। সেই কারণেই তাঁরা মহালয়ার আগেই পিতৃপক্ষের মধ্যেই মুখ্যমন্ত্রীর হাত ধরেই পুজোর উদ্বোধন করিয়ে নিচ্ছেন। এবারে শ্রীভূমির পুজো মণ্ডপ দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে সাজানো হবে বলে জানিয়েছে পুজো কমিটি। এই মন্দিরের প্রতিরূপ তৈরির পাশাপাশি থাকবে আলোকসজ্জা ও কারুকার্যের এক বিশেষ চমক। সেই সঙ্গে ভিড় সামলাতে এবারেও পুজো কমিটির তরফে বিশেষ স্বেচ্ছাসেবক দল রাখা হবে, যারা প্রতিটি গেটে ভিড় নিয়ন্ত্রণ করবে। প্রবেশ এবং প্রস্থানের জন্য আলাদা গেট রাখা হবে যাতে ভিড়ের কারণে কোনও বিশৃঙ্খলা না হয়।  

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ