বিজেপি অফিসের বাইরে শিখ সম্প্রদায়ের বিক্ষোভের মুখে রাহুল সিনহা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় বিজেপির সদর দফতরের বাইরে শিখদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা রাহুল সিনহা। কালো পতাকা হাতে নিয়ে রাহুল সিনহাকে(Rahul Sinha) ধিক্কার জানালেন শিখ সম্প্রদায়ের মানুষজন। বুধবার রাতে মুরলী ধর সেন লেনে বিজেপির পুরনো সদর দফতর থেকে বেরিয়ে রাহুল সিনহা যখন পায়ে হেঁটে সেন্ট্রাল এভিনিউতে দাঁড়িয়ে থাকা তার গাড়িতে উঠতে যাচ্ছিলেন সেই সময় ওই অফিসের সামনে ধর্নায় বসে থাকা শিখ সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের হাতে ছিল কালো পতাকা এবং দাবি সম্বলিত পোস্টার(Poster)।

শিখ সম্প্রদায়ের মানুষজন বিজেপি মুর্দাবাদ স্লোগান দিতে থাকে। তারা শুভেন্দু অধিকারীর করা মন্তব্য প্রসঙ্গে ধিক্কার জানাতে থাকেন বিজেপি এবং তার নেতা রাহুল সিনহাকে। সেই সময় তার সঙ্গে থাকা দেহরক্ষীদের(Secquirity Gurd) সঙ্গে বিক্ষভরত শিখ সম্প্রদায়ের মানুষজনের ধাক্কাধাক্কি শুরু হয়। বেশ কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়।এরপর শিখ সম্প্রদায়ের মানুষজনকে ধাক্কা মেরে ছড়িয়ে রাহুল সিনহাকে গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন শিখ সম্প্রদায়ের মানুষজন। শুরু হয় তুমুল বিক্ষোভ। নিরাপত্তা রক্ষীরা রাহুল সিনার মুখ আড়াল করতে গাড়ির কাঁচের ওপর একটি সাদা কাগজ আটকে দেন।

গাড়ির চালকের পাশে বসে থেকে রাহুল সিনহাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখা যায়। নিরাপত্তা রক্ষীরা শিখ সম্প্রদায়ের মানুষজনের বিক্ষোভ সামলাতে হিমশিম খায়। সেন্ট্রাল এভিনিউয়ের উপর বহু পথ চলতি মানুষ দাঁড়িয়ে পড়ে। এরপর নিরাপত্তা রক্ষীরা কার্যত ধাক্কা দিয়ে শিখ সম্প্রদায়ের মানুষজনকে সরিয়ে দ্রুতগতিতে রাহুল সিনহাকে গাড়িতে নিয়ে সেখান থেকে চলে যায়। এ দিনের এই বিক্ষোভে হতচকিত হয়ে পড়েন বিজেপি নেতা রাহুল সিনহা।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার