চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্ত্রাসবাদী হামলা কখনোই বরদাস্ত করা যায় না: সৌরভ গাঙ্গুলী

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরে নিরীহ হিন্দু পর্যটকদের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বুধবার রাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন টুইট করে তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি চান এই ঘটনায় যারা যুক্ত তাদের কঠোরতম শাস্তি হোক। ভারত সরকার যেন এই হামলার ঘটনায় কড়া ব্যবস্থা নেয়। সৌরভ গাঙ্গুলীর(Sourav Gangully) স্পষ্ট দাবি, জঙ্গি হামলা কখনোই বরদাস্ত করা যায় না। এদিকে,কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী ও সমীর গুহর দেহ এলো কলকাতায়। বুধবার রাত আটটা নাগাদ দুজনের দেহ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয়।

কলকাতা বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানিয়ে মৃতদেহ পরিবারের কাছে নিয়ে যেতে রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অপরদিকে ,কলকাতা বিমানবন্দরে হাজির হয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রচুর মানুষ জড়ো হয়েছেন বিমানবন্দরের বাইরে শেষ শ্রদ্ধা জানাতে। মৃতদেহ দুটিকে আলাদা আলাদা কনভয় করে নিয়ে যাওয়া হয় বেহালা ও বৈষ্ণব ঘাটায়। বাড়িতে কফিনবন্দি হয়ে বৈষ্ণবঘাটার(Baishnabghata) বিতান অধিকারীর মৃতদেহ ফিরতেই গোটা এলাকার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন। সকলেই কান্নায় ভেঙে পড়েন।

মঙ্গলবার সকালেও বাড়ির সঙ্গে কথা হয়েছিল বিতান অধিকারীর। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন বলে বাড়ির লোকজনদের জানিয়েছিলেন সে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই এই নৃশংস ঘটনা যে ঘটবে তা কেউই বুঝতে পারেননি। পাটুলির বিধান অধিকারীর(Bidhan Adhikari) বাড়িতে বুধবার রাতে তিল ধারণের জায়গা ছিল না। অপরদিকে বেহালায় সমীর গুহর বাড়িতে ও মৃতদেহ ফিরলে তার পরিবারের লোকেরা কফিন আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ভূ- স্বর্গের স্মৃতি নিয়ে ফেরার কথা ছিল যাদের তারা ফিরলেন বুধবার রাতে কফিনবন্দি হয়ে। বিতান অধিকারীর বাড়িতে মরদেহ পৌঁছানোর আগেই সেখানে পৌঁছেছিলেন সাংসদ সায়নী ঘোষ।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ