চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুধ বিকেলেই বিজেপিতে যোগ তাপসের

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। বুধবার বিকেল পাঁচটায় গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা বরাহনগরের প্রাক্তন বিধায়কের। এর আগে সোমবার বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র দিয়ে আসেন তাপস।

বেশ কিছুদিন ধরেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিচ্ছিলেন তাপস রায়। শেষ পর্যন্ত প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাপস। এদিন তাঁকে বিধানসভায় ডেকেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বিমানসভায় ইস্তফাপত্র সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া শেষ করার পর বিজেপি সদর দফতরে যাবেন তাপস রায়। বিকেল ৫টা নাগাদ সেক্টর ফাইভে বিজেপির দফতরে আসবেন তাপস। সেখানেই যোগদান পর্ব সম্পন্ন হবে।

এর আগে তাপস রায়ের সঙ্গে গিয়ে দেখা করে আসেন উত্তর কলকাতার বিজেপি কাউন্সিলার সজল ঘোষ। মঙ্গলবার সজল ঘোষের সঙ্গে এক প্রস্থ বৈঠক হয় তাপসের। বৈঠকের পর বিজেপি নেতা সজল ঘোষ জানান, তাপস রায় যদি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী হন, তাহলে তিনি তাপস রায় এই উত্তর কলকাতা কেন্দ্র থেকে জিতবেন। জানা যাচ্ছে, বিজেপিতে যোগদানের আগে রাজ্যের প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা হতে পারে তাপসের। শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরই বিজেপির সদর দফতরে যাবেন তাপস। আগে ঠিক ছিল, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন তাপস। তবে পরে ঠিক হয় বুধবারই বিজেপিতে যোগ দেবেন প্রাক্তন এই বিধায়ক। উল্লেখ্য, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হিসাবে তাপস রায়ের নাম উঠে আসছে।

Published by:

Share Link:

More Releted News:

শেক্সপিয়ার সরণীর গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ঘরে ঘরে প্রচারে মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ