Loading live market data...
Loading active stocks...
Connecting...

তপসিয়ার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশে ঝুপড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে এসেছে দমকলের ৮টি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছেন প্রগতি ময়দান থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রায় কয়েক শো মিটার জুড়ে লেগেছে এই আগুন। নানারকমের বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে,যা রান্নার গ্যাস সিলিন্দার বলেই অনুমান। সেই সঙ্গে শিশুদের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, পুলিশ ও দমকল তাড়াতাড়ি আসায় পুড়ে গেল অনেক গুলি বাড়ি। এলাকাবাসীদের আরও অভিযোগ, সকাল ১২টা বেজে ৩০ মিনিট নাগাদ আগুন লাগে আর দমকল আসে প্রায় ১ ঘণ্টা পরে। আগুন লাগার জন্য এলাকাজুড়ে এখন স্থানীয়দের হাহাকার। বাসিন্দাদের দাবি, প্রায় ২০০-র বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বিপুল এলাকা জুড়ে আগুন লাগায় কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে কেউ আটকে আছে কি না, এখনও জানা যায়নি। 

উল্লেখ্য, গত ফ্রেব্রুয়ারিতেও এই এলাকায় আগুন লেগেছিল। বারবার কেন এই এলাকায় আগুন লাগছে , তা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকাবাসীরা। এলাকা জুড়ে বস্তিবাসিদের হাহাকার। 

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম