‘দেশ কোন পথে চলবে, সেটা ঠিক করবে তৃণমূল কংগ্রেস’, ঘোষণা আত্মপ্রত্যয়ী মমতার

ব্রিগেডের সভা থেকেই মমতা দিশা দিয়ে দিলেন আগামী ভারতের ভবিষ্যতের। দিশা দিয়ে দিলেন আগামী সরকারের। দিশা দিয়ে দিলেন তিনি বিরোধীদের হারেরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিশা দিয়ে দিলেন তিনি আগামী ভারতের(India)। দিশা দিয়ে দিলেন তিনি আগামী সরকারের। দিশা দিয়ে দিলেন তিনি বিরোধীদের ভবিষ্যতের। নজরে বাংলার অগ্নিকন্যা, আগামী দিনের দেশনেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জেলা সফরে বেড়িয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছিলেন, দেশে এবার আঞ্চলিক দলগুলির সরকার হবে। কংগ্রেস(INC) ৪০’র নীচে আসন পাবে। সেই আত্মবিশ্বাস বজায় রেখে এদিন ব্রিগেডের জনসভা থেকেই তিনি জানিয়ে দিলেন, ‘দেশ কোন পথে চলবে, সেটা ঠিক করবে তৃণমূল কংগ্রেস। দিশা দেখাবে বাংলা। বাংলায় একা লড়বে তৃণমূল(TMC)। লড়াইটা তৃণমূল বনাম বিজেপি(BJP) হবে। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন।’ কার্যত সাফ বুঝিয়ে দিলেন, দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট INDIA’র সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। সম্পর্ক নেই বাম(Left) ও কংগ্রেসের সঙ্গে। যারা এখনও ছিটেফোঁটা আশা নিয়ে বসে আছেন, কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট গঠন হওয়া নিয়ে তাঁদের কার্যত হতাশার অন্ধকারে ঠেলে দিলেন তিনি। ধাক্কা দিলেন বামেদের পাশাপাশি কংগ্রেসকেও।

এদিন মমতা নাম না করেই নিশানা বানিয়েছেন বিজেপির পাশাপাশি বাম আর কংগ্রেসকেও। বলেছেন, ‘বাংলা আত্মনির্ভর হবে তখনই, যখন আমি তৃণমূলকে জেতাবেন। ১৮টি আসনে জিতেছিল বিজেপি। সেখানে কী করেছে বিজেপি? গত ৫ বছরের ১৮জন বিজেপি সাংসদ কী করেছেন?’ বস্তুত, অনেকেরই ধারনা ছিল যে, মমতা হয়তো শেষ মুহুর্তে বাংলার সব আসনে প্রার্থী দেবেন না। কয়েকটা হলেও আসন ছাড়বেন কংগ্রেসকে। বিশেষ করে উনিশের ভোটে জেতা বহরমপুর এবং দক্ষিণ মালদা কেন্দ্র হয়তো ছাড়বেন কংগ্রেসকে। কিন্তু এদিন সেই হিসাব ভুল প্রমাণিত হয়েছে। তবে তৃণমূল যে ২৪’র ভোটে বাংলা থেকে একাই লড়বে সেটা একাধিকবার মমতা ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেটা চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিলেন। সেটাও বিজেপিকে ধাক্কা দিয়েই। 

যেমন কংগ্রেস চেয়েছিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। সেখানে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন বিজেপির হয়ে জেতা বিধায়ক এবং তৃণমূলে চলে আসা জনপ্রতিনিধি কৃষ্ণ কল্যাণীকে। আবার বহরমপুরে দাঁড় করিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটার ইউসুফ পাঠানকে। বিজেপি বিধায়ক হিসাবে পদ্মশিবির থেকে আসা মুকুটমণি অধিকারীকে যেমন তিনি রানাঘাটা থেকে প্রার্থী করেছেন তেমনি বিশ্বজিৎ দাসকে বনগাঁ থেকে প্রার্থী করেছেন। সুজাতা খাঁকে আবার প্রার্থী করছেন তাঁরই প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে। এদিনের মমতার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে, তিনি নিশ্চিত ২৪’র ভোটে বিজেপি হারবে। তিনি নিশ্চিত দেশে পরবর্তী সরকার গড়ার খেলায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার