আর জি কর হাসপাতালে থেকে পালাল বিচারাধীন বন্দি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর জি কর মেডিক্যাল কলেজ (R G Kar Medical College and Hospital) থেকে  উধাও বিচারাধীন বন্দি। বুধবার সকাল থেকে এই ঘটনার জেরে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পরে উত্তেজনা। জানা গিয়েছে বিচারাধীন বন্দির (Trial Prisoner) নাম মহম্মদ সাজ্জাদ। বয়স ২৮ বছর।  তিনি বিচারাধীন ছিলেন বিধাননগরের ইকো পার্ক থানার অন্তর্গত একটি মামলায়। দমদম সংশোধনাগারে ছিলেন তিনি। তবে,চলতি মাসের ৪ তারিখে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য আর জি কর হাসপাতালের সিবিওবিএস ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।  তাই তাঁকে নজরে রাখতে  দমদম সংশোধনাগারের দুই ওয়ার্ডেনকে দায়িত্বে রাখা হয়েছিল।

জানা গিয়েছে, হাসপাতালে ওই বন্দির দায়িত্বে ছিলেন দমদম সংশোধনাগারের ওয়ার্ডেন শিশির বিশ্বাস এবং সাজ্জাদ শেখ।  তা সত্বেও  কি করে বন্দি  হাসপাতাল থেকে পালাল তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের অনুমান, দমদম সংশোধনাগারের ওয়ার্ডেনদের নজর এড়িয়েই বুধবার সকালে হাসপাতাল থেকে পালিয়েছে বিচারাধীন বন্দি। তাই এদিন সকাল থেকেই তাঁকে হাসপাতাল চত্বরে খুঁজে পাওয়া যাচ্ছে না।এই ঘটনার জেরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

মনে করা হচ্ছে, নিরাপত্তার  ঢিলেমির জন্যই হাসপাতাল থেকে পালিয়েছে বন্দি। ইতিমধ্যেই এই গোটা ঘটনার জেরে  আর জি কর হাসপাতালের মতন সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে, এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি হাসপাতালের কর্তৃপক্ষ। বর্তমানে বিধাননগরের ইকো পার্ক থানার পুলিশ (Police) সেই বিচারাধীন বন্দিকে গোটা এলাকা জুড়ে খুঁজতে শুরু করেছে।  তবে, আদৌ বিচারাধীন বন্দিকে মহম্মদ সাজ্জাদকে খুঁজে পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার।

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক