লক্ষ্মী বারেই বাংলার বুকে ধেয়ে আসছে দুর্যোগ, থাকুন সাবধানে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা। আর এদিন বৃষ্টি  নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চারজেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতা,  বাঁকুড়া , পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে বৃষ্টির সতর্কতা।

অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে,  এদিন উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। বৃহস্পতিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। কিন্তু বিকেলের পর থেকে বদলাতে চলেছে আবহাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির আশপাশে। 

আলিপুর  আবহাওয়া দফতর জানিয়েছে,  আগামী ২৪ ঘণ্টা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে রয়েছে ভারী বৃষ্টির সম্ভানা। বলা বাহুল্য, বঙ্গোপসাগরে নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত অক্ষরেখা বিরাজ করছে । এই  দুইয়ের প্রভাবে চলতি সপ্তাহ জুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়, মূলত উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে।

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়