‘কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে’, সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার বৃষ্টিতে রাজ্যের কৃষকদের কপালে যখন চিন্তার বলিরেখা ক্রমশই সঙ্কুচিত হচ্ছে, ঠিক তখনই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সমাজমাধ্যমে এক পোস্টে বাংলার প্রশাসনিক প্রধান জানিয়েছেন ‘আসন্ন খরিফ মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। চার থেকে ১০ হাজার করে টাকা আর্থিক সহায়তা হিসাবে দেওয়া শুরু হয়েছে।’

রাজ্যের কৃষকদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৯ সাল থেকে বাংলায় চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme)। এই প্রকল্পের অধীনে কৃষকরা রবি ও খরিফ মরসুমে ফসল চাষের জন্য দুটি কিস্তিতে ৪০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরা ৬০ বছরের মধ্যে মারা গেলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন ২ লাখ টাকা আর্থিক সাহায্য দেয় হতভাগ্য কৃষকের পরিবারকে। গত এক মাসে লাগাতার বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন রাজ্যের একাধিক জেলার কৃষকরা। ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় এবং জমি জলমগ্ন হওয়ায় অনেকেই মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। কিভাবে সংসার চালাবেন তা ভেবেই পাচ্ছিলেন না। আর ঠিক তখনই পরিত্রাতা হিসাবে হাজির হল রাজ্য সরকার।

এদিন ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আসন্ন খরিফ মরশুমের জন্য কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আওতায় উপভোক্তাদের সহায়তা আজ থেকে শুরু হয়েছে। কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আওতায়, রাজ্যের কৃষক এবং বর্গাচাষীদের বার্ষিক দুটি কিস্তিতে প্রতি একর ১০,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়। যাদের জমির পরিমাণ কম তারাও আনুপাতিক ভিত্তিতে (ন্যূনতম ৪,০০০ টাকা) সহায়তা পান। এবার রাজ্যের ১ কোটি ৯ লক্ষ কৃষক এবং বর্গাচাষী এই সহায়তা পাচ্ছেন। মোট ২,৯৩০ কোটি টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হচ্ছে। এই বছরের শেষের দিকে, রবি মরশুমের জন্যও একই পরিমাণ অর্থ প্রদান করা হবে।’

বাংলার তৃণমূল সরকার যে অন্নদাতাদের পাশে রয়েছে তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘২০১৯ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়ার পর থেকে, আমরা এই প্রকল্পের মাধ্যমে আমাদের কৃষকদের মোট ২৪,০৮৬ কোটি টাকা সহায়তা করেছি। আমি এতে গর্বিত! শুধু তাই নয়, ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষক মারা গেলে, তাদের পরিবারকে ২ লক্ষ টাকা সামাজিক সুরক্ষা সহায়তা প্রদান করা হয়। বাংলার প্রায় ১ লক্ষ ৪৬ হাজার কৃষক পরিবার মোট ২,৯২০ কোটি টাকা সহায়তা পেয়েছে।’ পোস্টের শেষের অংশে তিনি লিখেছেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামী দিনগুলিতে তাদের সামগ্রিক কল্যাণের জন্য এইভাবে কাজ চালিয়ে যাবে।’

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর