শীতের আগেই ফাটছে গোড়ালি? ঘরোয়া টোটকাতে নিন যত্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালে পা ফাটার সমস্যা কমবেশি সকলেরই থাকে। ঠান্ডা, শুষ্ক বাতাস ও আর্দ্রতার অভাবে ত্বকের নীচের অংশ শক্ত হয়ে গেলে তা ফাটতে শুরু করে। গোড়ালি ফাটলে দেখতে খারাপ লাগার পাশাপাশি অনেক সময় ব্যথা, চুলকানি হয়। আসছে শীতের মরশুম। তাই এবার এই সমস্যা দেখা যাবে অনেকেরই। তবে এত দুশ্চিন্তার কিছু নেই। কিছু ঘরোয়া টোটকায় করা যায় সমাধান। জেনে নিন কি সেগুলি…

১. গ্লিসারিন ও গোলাপজল

গ্লিসারিন ফাটা ত্বক সারাতে ম্যাজিকের মত কাজ করে। দুই চামচ গ্লিসারিন ও এক চামচ গোলাপজল মিশিয়ে দিনে দু’বার গোড়ালিতে লাগালে ফাটাভাব কমে যাবে।

২. নারকেল তেল ও মোমের প্যাক
নারকেল তেল গরম করে তাতে সামান্য কিছু মোম মিশিয়ে একটি পাত্রে ভরে রাখুন। মিশ্রণ ঠান্ডা হলে প্রতিদিন ফাটা গোড়ালির জায়গায় লাগিয়ে মোজা পরে নিন। রাতে ফাটা অংশে এটি লাগিয়ে ঘুমোলে সকালে ত্বক নরম হবে এবং ফাটা কমে যাবে। প্রতিদিন রাতে এই মিশ্রণ লাগালে মাত্র কয়েকদিনে ফল পাবেন।

৩.সুতির মোজা পরুন

শীত বাড়লে রাতের বেলায় ঘুমানোর আগে সঙ্গে সুতির মোজা পড়ুন। যতটা পারবেন জল কম ঘাঁটবেন এবং বাড়িতেও পা ঢাকা জুতো মোজা পড়বেন।

৪. নারকেল তেল

নারকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখে। নিয়মিত  রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ের তলায় নারকেল তেল মালিশ করুন। টানা কয়েক সপ্তাহ পায়ে নারকেল তেল মালিশ করলে পা ফাটা কমে যাবে।

৫. পেট্রোলিয়াম জেলি

ঠোঁট হোক বা গোড়ালি, শীতকালে ত্বকের যত্নে দুর্দান্ত কাজ দেয় পেট্রোলিয়াম জেলি। প্রতি দিন গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি মাখলে পা ফাটার সমস্যা এড়াতে পারবেন।

৬. ঈষদুষ্ণ জলে
কাজ শেষে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ গরম জলে পা ডুবিয়ে বসুন। এতে পা ফাটা কমবে এবং সারাদিনের ক্লান্তি দূর হবে। জল থেকে পা তুলে জল মুছে ক্রিম লাগান।

 

 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা