আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রীষ্মে শরীর ঠাণ্ডা রাখে বেলের শরবত, আর কী কী উপকার করে জানেন?

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে এক গ্লাস ঠাণ্ডা ঠাণ্ডা বেলের শরবত পেলে প্রাণ-মন-শরীর একদম চাঙ্গা হয় যায়। বহু পুষ্টিবিদরাও এই ফলের শরবত খেয়ে থাকেন ও খেতে পরামর্শ দেন।  এই বেলের শরবত স্বাস্থ্যের জন্যও খুবই উপকারি। তবে অনেকেই জানেন না বেল খেলে ত্বক ও চুল ভাল থাকে।

বেলে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য। যার কারণে, ত্বকের যে কোনও সমস্যা সমাধান করতে পারে এই ফল। ত্বকের পাশাপাশি চুলেরও অনেক সমস্যা থেকে মুক্তি দেয় বেল। চুলের স্বাস্থ্য ফেরাতে এটি খুবই কার্যকরী। দেখে নিন উপকারগুলি।

ত্বকের সমস্ত র‌্যাশ থেকে মুক্তি দেয়

বেল গাছের মধ্যে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল, এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি অর্থাৎ প্রদাহনাশক গুণ রয়েছে বলে তা ত্বকের স্বাস্থ্যরক্ষার জন্য খুব কার্যকরী। ছত্রাককে ধ্বংস করতে পারে বেল পাতা ও বেলের তেল। ফলে সংক্রমণের হাত থেকে বাঁচে ত্বক। বেল ফল ত্বকের র‌্যাশ এবং চুলকানি কমাতেও সাহায্য করে।

ত্বকে প্রদাহ দূর করতে সাহায্য করে

ত্বকের প্রদাহ দূর করতেও অপরিহার্য বেল। বেল ফল, তার শিকড়, গাছের খোসা, পাতা এবং ফলের অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ফাঙ্গাল এবং প্রদাহনাশক গুণাবলি ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকে লাল ভাব দেখা দিলে অথবা ফুলে গেলে বেল খেতে পারেন। দ্রুত সমস্যা দূর হয়ে যাবে।

কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে

বেলের রসে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতে পারে বলে বেল খেলে ত্বকে ঔজ্জ্বল্য ফিরে আসে, পাশাপাশি, বয়সের ছাপও খুব দ্রুত পড়ে না।

চুলে জন্য কীভাবে উপকার করে বেল:

ত্বক, পেট সমস্ত কিছুতেই উপকার করে বেল। তবে প্রাচীন কাল থেকেই চুলকে মজবুত করতে বেল খুব উপকারি। বেল গাছের অ্যান্টি-মাইক্রোবায়াল বৈশিষ্ট্যের ফলে ফলিকিউলাইটিস, চুলকানি এবং খুশকির মতো সমস্যা দূর করে দেয়। এর ব্যবহারে মাথার ত্বকের সংক্রমণ থেকেও মুক্তি পাওয়া যায়। বেল পুষ্টির জোগান দিয়ে চুলের ফলিকলগুলিকে সক্রিয় করে তোলে। যার কারণে মাথার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হয়। চুল গোড়া থেকে আগা পর্যন্ত তাজা ও মজবুত হয়ে থাকে। স্ট্রেস হরমোনের নিঃসরণ স্বাভাবিক করে, আর এর ফলে মানসিক চাপের কারণে চুল পড়ার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ