লাল লঙ্কা-লবঙ্গ সহ এই মশলা পোড়ালে হবে মুশকিল আসান! মেনে চলুন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নাঘরের মধ্যেই লুকিয়ে থাকে সুখ, শান্তি ও সমৃদ্ধি। হেঁশেলে থাকা মশলাই হবে মুশকিল আসান। জ্যোতিষশাস্ত্র ও বাস্তু অনুযায়ী এই মশলার বিশেষ তাৎপর্য রয়েছে। নির্দিষ্ট কিছু মশলা রয়েছে যা, বিভিন্ন গ্রহ ও শক্তির সঙ্গে সম্পর্ক যুক্ত। প্রাচীনকাল থেকে বিভিন্ন প্রতিকার করার জন্য মশলা ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় বাড়িতে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। ঘন ঘন উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিবাদ ও মানসিক অস্থিরতা ছড়িয়ে পড়ে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, রান্নাঘরে থাকা মশলার মাধ্যমে তা দূর করা সম্ভব। লাল লঙ্কা, লবঙ্গ, তেজপাতা ও গোলমরিচের মতো মশলা ব্যবহার করলে সমস্যার সমাধান হয়।

বিশ্বাস করা হয়, ঘরে তেজপাতা পোড়ালে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তেজপাতা রাহুর সঙ্গে সম্পর্কিত। রাহু মূলত বিভ্রান্তি, মানসিক অস্থিরতার সৃষ্টি করে। সূর্যাস্তের পরে কর্পূরের সঙ্গে একটি বা দুটি তেজপাতা পোড়ালে বাড়ির পরিবেশ ঠিক হয়। ঘুমোতে যাওয়ার আগে তেজপাতা পোড়ালে মানসিক অস্থিরতা কমে। কুদৃষ্টি থেকে প্রতিকার পেতে চাইলে লাল লঙ্কা পোড়ালে লাভ পাওয়া যাবে। লাল লঙ্কা সূর্য ও মঙ্গলের সঙ্গে সম্পর্কিত। কেউ যদি বার বার ক্লান্ত হয়ে পড়েন, অস্বস্তি অনুভব করেন তাহলে ৭টি লাল লঙ্কা তাঁর বিপরীত দিকে ৭ বার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দিতে হবে। মনে করা হয়, এরফলে নেতিবাচক প্রভাব দূর হয়। অনেক ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং যজ্ঞেও বিশেষ উদ্দেশ্যে লাল লঙ্কা ব্যবহৃত হয়।

জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে বলা হয়ে থাকে হলুদ সর্ষের একটি বিশেষ স্থান রয়েছে। কেউ ভয়, অস্থিরতা অনুভব করলে কর্পূরের সঙ্গে হলুদ সর্ষে পোড়ালে তা উপকারী হতে পারে। লবঙ্গ ও গোলমরিচের প্রতিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লবঙ্গ এবং গোলমরিচ শনির সঙ্গে সম্পর্কিত। এই গ্রহকে কর্ম, শৃঙ্খলা এবং ন্যায়বিচারের গ্রহ বলা হয়ে থাকে। কেউ যদি বার বার বাধার মুখে পড়েন, অতিরিক্ত মানসিক চাপ তৈরি হয়, তাহলে লবঙ্গ ও গোলমরিচের প্রতিকার করলে ভাল ফল পাওয়া যায়। অনেকে পুজোর সময় প্রদীপের মধ্যে লবঙ্গ জ্বালান। কর্পূরের সঙ্গে ৫টি লবঙ্গ পুড়িয়ে সারা বাড়িতে ধোঁয়া দিলে শুভ ফল পাওয়া যাবে। দারচিনি, সবুজ এলাচ, কালো এলাচ, কালো সর্ষে এবং মেথি পোড়ালেও ইতিবাচক ফল পাওয়া যায়। কর্পূরের সঙ্গে এগুলো পোড়ালে ইতিবাচক শক্তি মেলে।

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা