দীপাবলিতে নিজের হাতে তৈরি আলোতে সাজিয়ে তুলুন আপনার বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ সোমবার কালীপুজো। আর দীপাবলি (Diwali) মানেই আলোর উৎসব। আর এই উৎসবের সূচনা হয়ে যাচ্ছে শনিবার ধনতেরাস উদযাপনের মধ্য দিয়েই। এই উৎসবকে কেন্দ্র করে সমস্ত আঁধারকে দূরে সরিয়ে রেখে আলোয় ভাসতে চলেছে শহর থেকে গ্রাম। ইতিমধ্যেই পাড়ার মোড় থেকে গড়িয়াহাট সর্বত্র ছেয়ে গেছে বিভিন্ন রকমের চীনা আলোয়। আর সেই সব আলো দিয়ে অনেকেই সাজিয়ে তুলেছেন নিজেদের প্রিয় বাড়ি। তবে আপনি যদি এই উৎসবের মরসুমে বাজার চলতি আলোর বদলে নিজের হাতে তৈরি আলো (Handmade light) দিয়ে সাজিয়ে তুলতে চান নিজের ঘর (Home decoration), তাহলে আজ আপনার জন্য রইল কিছু সহজ টিপস।

বোতল আলোঃ আপনার বাড়িতে যদি কাঁচের বা প্লাস্টিকের বোতল জমে থাকে তবে তা এই আলোর উৎসবে বাড়ি সাজানোর কাজে লাগাতে পারেন। বোতলের গায়ে অ্যাক্রিলিক, স্প্রে পেন্ট বা ফ্যাব্রিক রঙ দিয়ে নিজের পছন্দসই নকশা এঁকে নিতে পারেন। এবার রং শুকিয়ে গেলে তার ভিতরে টুনি বাল্‌ব ঢুকিয়ে দিলেই তৈরি হয়ে যাবে বোতল আলো। এ বার এই বোতল আলো দিয়ে নিজের পছন্দ নিজের পছন্দ মত ঘরের কোণে সাজিয়ে রাখতে পারেন, অথবা ঘরের সিলিং থেকে ঝুলিয়ে দিলে দেখতে ভালো লাগবে

দড়ি বা উলের আলোঃ পাটের বা নারকেলের দড়ি অথবা উল দিয়ে তৈরি আলোও দীপাবলিতে ঘর সাজানোর জন্য ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে একটি বেলুন ফুলিয়ে নিন। এবার বাটিতে খানিকটা আঠা ও একটু জল মিশিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করে নিন। এবার বেলুনের গায়ে আঠা লাগিয়ে পাটের দড়ি, অথবা নারকেল দড়ি বেলুনটির চারপাশে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নিন। এবার ঘণ্টাখানেক বেলুনটি ওই অবস্থায় রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। এ বার পিন দিয়ে বেলুনের গায়ে ফুটো করে বেলুনের হাওয়া বের করে দিলেই দেখা যাবে দড়ি বা উল দিয়ে বেলুনের আকৃতির একটা কাঠামো তৈরি হয়ে গেছে। এবার এই দড়ির কাঠামোতে নিজের পছন্দমতো রং করে ভিতরে বালব ধুকিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দড়ি বা উলের আলো। এবার নিজের পছন্দমত ঘর সাজান। দেখতে ভালো লাগবে।

কাপকেক লাইনার লাইট: দিওয়ালিতে বাড়ি সাজানোর জন্য বানিয়ে নিতে পারেন কাপকেক লাইনার দিয়ে তৈরি আলো । বিভিন্ন রঙের কিছু মাফিন বা কাপকেক বানানোর লাইনার্স নিন। এ বার একটু শক্ত কাগজের উপরে আঠা দিয়ে নিজের পছন্দ মত বিভিন্ন রঙের মাফিন লাইনার্স লাগিয়ে নিন। আন্ঠা শুকিয়ে গেলে তার মধ্যে ফুটো করে টুনি বাল্‌ব ঝুলিয়ে দিন। তৈরি হয়ে যাবে কাপকেক লাইনার লাইট: এবার এই আলো দিয়ে সাজিয়ে তুলুন আপনার বাড়ির বারান্দা কিংবা সিড়ি। দেখতে ভালো লাগবে।

আরও পড়ুনঃ দীপাবলিতে ঘর সাজান পরিবেশ বান্ধব রঙ্গোলিতে

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান