শীতকালে ত্বকের উজ্জ্বলতা বাড়তে ও হজমশক্তি উন্নত করতে প্রতিদিন পান করুন এই জুসগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের সময়ে ত্বক শুষ্ক হয়ে যায়। কমে যায় জেল্লা। ব্যয়বহুল প্রসাধনী পণ্যও অনেক সময় ফেরাতে পারে না এই জেল্লা। শীতে ত্বকের হারানো জেল্লা ফেরাতে পারে ফ্রেস ফল এবং সবজি দিয়ে তৈরি রস। এটি শুধু ত্বকের জেল্লা বৃদ্ধি করবে তা নয় সঙ্গে পাচনতন্ত্রকেও সুস্থ রাখবে। শীতকালে নানা রকম সবজি ও ফল পাওয়া যায়। এই দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর জুস আর বৃদ্ধি করুন ত্বকের জেল্লা।

গাজর -কমলালেবু রস: এই জুস স্বাস্থ্যকর। গাজরে প্রচুর পরিমাণে থাকা বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত। এই জুস ত্বকের কোষগুলিকে মেরামত করে সুস্থ রাখে। অন্যদিকে কমলালেবুতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায় ও ত্বককে তারুণ্য বজায় রাখে। অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ এই রস বার্ধক্যের লক্ষণ প্রতিরোধ করে ।

বিট, বেদানা এবং আপেলের রস: প্রাকৃতিক রক্ত পরিশোধক হিসাবে কাজ করে বিট। রক্ত পরিষ্কার হলেই ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরবে, এই রস ব্রণ কমাতে সাহায্য করে। বেদানায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে মুক্ত র‍্যাডিক্যাল থেকে রক্ষা করে । আপেলে থাকা ফাইবার রীর থেকে বিষাক্ত পদার্থ বের করে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

পালং শাক-কিউই জুস: সর্বদা স্বাস্থ্যের জন্য উপকারী হল সবুজ শাকসবজি। পালং শাকে থাকা আয়রন, ভিটামিন কে এবং ফোলেট ত্বকের উন্নতি করে। কিউইতে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরিতে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে। এই রস শরীরকে বিষমুক্ত করে কোষ্ঠকাঠিন্য দূর করে ।

টমেটো এবং ধনেপাতার রস: টমেটোতে থাকা লাইকোপিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে ক্ষতিকারক সূর্যের রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে। বলিরেখা প্রতিরোধ করে। ত্বকের রঙে জেল্লা আনে। ধনেপাতা ভিটামিন সি এবং ভিটামিন কে সমৃদ্ধ । এই রস হজম এনজাইম সক্রিয় করে।

শসা, পুদিনা এবং লেবুর রস: শসা প্রচুর পরিমাণে জল এবং সিলিকা সমৃদ্ধ। সসা ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে এবং এর আর্দ্রতা বজায় রাখে । এটি ত্বকের জ্বালাভাব কমায় । পুদিনা গ্যাস এবং অ্যাসিডিটি কমায়। লেবুতে থাকা ভিটামিন সি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে রক্তকে বিশুদ্ধ রাখে।

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট