এই মুহূর্তে




ড্রাই ক্লিনিংয়ের খরচ অনেকে, আলমারিতে রাখা শীতের পোশাক থেকে দুর্গন্ধ তাড়ান ঘরোয়া ভাবে

নিজস্ব প্রতিনিধি:  বর্ষা বিদায় নিতেই দরজায় কড়া নাড়ছে শীত। কল্কাত সহ বাংলার তাপমাত্রা নেমেছে এক ধাক্কায়। রাতের দিকে ও ভোরের বেলায় বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আর কিছুদিন বাদের দরকার হবে গরমের পোশাকের। এক বছর আলমারিতে বন্দি থাকায় স্বাভাবিক ভাবেই লেপ-কম্বল, সোয়েটার-জ্যাকেট-মাফলারে বাজে একটি গন্ধ হয়েছে। রোদে দিলেও দূর হচ্ছে না কিছুতেই। ড্রাই ক্লিনিংয়ের খরচ ও অনেকে। তাই ঘরোয়া উপায়েও সমস্যার সমাধান করবেন কি করে জেনে নিন।

বেকিং সোডা

আলমারির এক কোণে ছোট একটি পাত্রে বেশ খানিকটা বেকিং সোডা নিয়ে রেখে দিন। অথবা আলমারি শীতের পোশাক বের করার পর সেগুলিরভাঁজে ভাঁজেও বেকিং সোডা ছড়িয়ে রাখতে পারেন সোডা। একটা রাত রেখে ব্রাশ দিয়ে ঝেড়ে দুর্গন্ধ হবে উধাও।

ভিনিগার

একটি সাদা স্প্রে বোতলে সাদা ভিনিগার এবং জল, সম-পরিমাণে মিশিয়ে জ্যাকেট, সোয়েটার কিংবা কার্ডিগানে স্প্রে করে সেগুলি রোদে বা হাওয়ায় শুকোতে দিলেই উধাও হবে গন্ধ। বেঁচে যাবে লন্ড্রি খরচ।

এসেনশিয়াল অয়েল

এসেনশিয়াল অয়েল শীতের পোশাক থেকে দুর্গন্ধ দূর করতে  বেশ কাজের। ল্যাভেন্ডার, টি ট্রি, ইউক্যালিপ্টাস, টি ট্রি, সিট্রানিলা-র মতো তেল  এক কাপ জলে কয়েক ফোঁটা মিশিয়ে স্প্রে করে নিন গরম পোশাকে। তার পর কয়েক ঘণ্টা খোলা হাওয়ায় ওই ভাবে রেখে দিন শুকিয়ে গেলেই গন্ধ উবে যাবে।

অ্যাক্টিভেটেড চারকোল

একটি পাত্রে অ্যাক্টিভেটেড চারকোল  আলমারির এক কোণে  রেখে দিতে পারেন। জামাকাপড়ের স্যাঁতসেতে গন্ধ দূর  করবে।

লেবুর রস: জামা-কাপড় ধোয়ার সময় জলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। লেবুর সুগন্ধে জামা-কাপড়ের দুর্গন্ধ   ও ব্যাকটেরিয়াও দূর হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে চান, ঘরের নির্দিষ্ট দিকে রাখুন এই বস্তু, আসবে অর্থ

শীতের শুরুতেই অ্যালার্জির সমস্যা, কীভাবে সমাধান?

সিসিটিভি হিসেবে ব্যবহার করুন পুরনো স্মার্টফোন, কীভাবে জেনে নিন উপায়

এই জিনিসগুলি ভুলেও ফ্রিজের উপর রাখবেন না, দেখা দেবে ভয়ঙ্কর বাস্তু দোষ

৩২ ডিগ্রির বেশি তাপমাত্রায় ঘাটতি থেকে যায় শিশুর বিকাশে

এই ৩ ব্যায়ামে দূর হবে বার্ধক্যের ছাপ! লাবণ্যময় হবে ত্বক, ফিরবে তারুণ্যের দীপ্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ