শীতের মরসুমে শরীরকে উষ্ণ রাখতে খান এই শাকগুলি, জেনে নিন উপকারিতাও

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের শরীর সুস্থ রাখার জন্য সবুজ সবজি বিশেষত শাক অত্যন্ত প্রয়োজনীয়। শীতের মরশুমে পাওয়া যায় নানা রকমের শাক। শরীরে ভিটামিন, প্রোটিন এবং খনিজের ঘাটতি পূরণ করতে তাজা শাকের জুরি মেলা ভার। সবুজ শাকে থাকে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিড্যান্ট। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শীতকালে নানা রোগ হানা দেয়। তাই এই সময়ে দেহে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা জরুরি। শাক শুধু শুধু রোগ প্রতিরোধ করে না পাশাপাশি ত্বক চুলকেও ভালো রাখে। বৃদ্ধি করে হজমশক্তি। যদি জেনে না থাকেন তাহলে জেনে নিন কেন শীতের মরসুমে বিভিন্ন শাক খাওয়া জরুরি। কোন কোন শাক খেলে কি উপকার পাবেন জেনে নিন…

সর্ষে শাক: শরীরকে উষ্ণ রাখে সর্ষে শাক। দুপুরে গরম ভাতের সঙ্গে সুন, কাঁচালঙ্কা দিয়ে সর্ষে শাক বানিয়ে খান। এতে হজম ও রক্ত সঞ্চালন বাড়বে। শরীরের অভ্যন্তরে তাপ উৎপন্ন হবে। শীতকালে শরীর গরম থাকবে। নাক বন্ধ, কাশি এবং শ্বাসকষ্টের মতো সমস্যা সুর করে এই শাক। শরীরে জমে থাকা কফ বার করে দিতে পারে। ফুসফুস ও শ্বাসতন্ত্র থেকে অতিরিক্ত শ্লেষ্মা দূর করে। সর্ষে শাকের ফাইবার ভরপুর মাত্রায় থাকে। ফলে হজমশক্তি বাড়ে। শীতের দিনে কোষ্ঠকাঠিন্য দূর করে।

পালং শাক: এই শাকে থাকে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন A । রক্তস্বল্পতা দূর করে, চোখের স্বাস্থ্য ভালো রাখে, ত্বক উজ্জ্বল করে পাশাপাশি কোষ্ঠকাঠিন্য কমায়।

মেথি শাক: ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথি শাকের জুরি মেলা ভার। হজমশক্তি বৃদ্ধি এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। শাকে থাকা ফাইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

লাল শাক: এই শাকে আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্ট ভরপুর। রক্ত পরিষ্কার রাখতে এবং রক্তাল্পতা দূর করে।

মুলো শাক: ভিটামিন C, K, ক্যালসিয়াম ও আয়রনে সমৃদ্ধ এই শাক। হজমশক্তি বাড়ায় এবং পেটের সমস্যা দূর করে।

ছোট থেকে বড় সকলের প্রতিদিন একটি করে শাক খাওয়া দরকার এমনটাই পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন। ১০০ থেকে ১৫০ গ্রাম পরিমাণের কাঁচা শাক রান্না করে খাওয়া দরকার। প্রাপ্তবয়স্করা একটু বেশি পরিমাণে খেলেও ক্ষতি হবে না।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা