লক্ষ্মীপুজোয় পুরোহিত যেন সোনার পাথরবাটি, সঠিক নিয়ম জেনে নিজেই করুন কোজাগরীর আরাধনা

Share:

  • নিজস্ব প্রতিনিধি: দেবী দুর্গা চলে গিয়েছেন কৈলাসে। এবার তাঁর মেয়ে কমলাসনাকে আদর যত্ন করে ঘরে বসানোর পালা। ৬ অক্টোবর সোমবার বাংলার প্রতিটি ঘরে ঘরে পালিত হবে লক্ষ্মীপুজো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে- এই তো চাওয়া মায়ের কাছে।  কোজাগরী লক্ষ্মীপুজো প্রায় প্রতিটি বাঙালি হিন্দু বাড়িতেই হয়। কো জাগরী অর্থাৎ কে জেগে রয়েছে- কোন গৃহস্থ তাঁর অপেক্ষায় রয়েছে তা দেখতে নাকি স্বয়ং স্বর্গ থেকে মর্ত্যে আসেন বিষ্ণুপ্রিয়া। মা লক্ষ্মীর আরাধনায় সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। অর্থাভাব থেকে মুক্তি পাওয়া যায়। ঘট পুজো, মূর্তি পুজো, সরা পুজো, বেতের ঝাঁপিকে বৌ সাজিয়ে দেবী লক্ষ্মীর রূপ কল্পনা করে নানা ভাবে লক্ষ্মীপুজো করা হয়। লক্ষ্মীপুজো তো ঘরে ঘরে হয়, তাই পুরোহিতেরও পড়ে আকাল। তবে লক্ষ্মীপুজো তো মূলত গৃহিনীদের পুজো। তাই চাইলে আপনি নিজেই পুরোহিত ছাড়াই লক্ষ্মীপুজো করতে পারেন। শুধু মানতে হবে সঠিক কিছু নিয়ম। বাড়িতে পুরোহিত ছাড়া কিভাবে লক্ষী পুজো করবেন দেখে নিন প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পড়ুন। তারপর যে জায়গায় পুজো করবেন সেই জায়গা ভাল করে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে নিন। এরপর নিজে এবং আপনার পুজোর জায়গায় অন্যান্য যারা বসে রয়েছেন তাঁদের মাথাতেও গঙ্গাজল ছিটিয়ে দিন। লক্ষ্মী পুজো শুরুর আগে নারায়ণকে অবশ্যই স্মরণ করুন। মা লক্ষ্মী কিন্তু নারায়ণ ছাড়া অসম্পূর্ণ। তাই মায়ের ছবি, সরা, মূর্তি যেখানে বসাবেন সেখানে আগে আলপনা দিন। বাড়ির সদর দরজার সামনে এবং অন্যান্য জায়গায় মা লক্ষ্মীর চরণ আঁকুন। পুজোর স্থানে একটি তাম্রপাত্র রাখুন। তারপর সূর্যদেবের নাম স্মরণ করে সেই পাত্রে একটু একটু করে জল ঢালতে থাকুন। ঘর স্থাপনের জন্য প্রথমে একটি তামার ঘট নিন। তারপর তাতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। একটি মাটির তাল নিন, গঙ্গা মাটি হলে সবচেয়ে ভাল, না হলে এমনি মাটিও নিতে পারেন। সেটিকে সমান করে মেঝের উপর রাখুন। তারপর মাটির উপর ঘট স্থাপন করুন। ঘটের চারপাশে ধান ছড়িয়ে দিন। এরপর ঘটটি গঙ্গাজল দ্বারা পূর্ণ করুন। সেটির মধ্যে আম্রপল্লব বসান। ঘটে দেওয়ার আগে আম্রপল্লবে তেল ও সিঁদুরের ফোটা দিন। আমরা পল্লব ঘটে দেওয়ার পর তার মধ্য দিন হরিতকি, ফুল ও দুর্বা। ঘটস্থাপনের পর লক্ষ্মী দেবীর ধ্যান মন্ত্র জপ করে দেবীকে নিজের ঘরে আহ্বান করুন। এরপর লক্ষ্মীর পাঁচালীতে যে মন্ত্রের উল্লেখ থাকে তা পড়তে পারেন। যদি তা জানা না থাকে তাহলে ভুল মন্ত্র পড়বেন না । আপনি অন্তর থেকে যেভাবে মাকে স্মরণ করবেন তিনি সেভাবেই আপনার কাছে আসবেন। ভুল মন্ত্র কখনওই উচ্চারণ করবেন না। লক্ষ্মী দেবীকে ফুলের মালা এবং ফুল অর্পণ করুন। লক্ষ্মী দেবীর পা ধুয়ে তাতে আলতা পরান, কপালে চন্দন এবং সিঁদুরের টিপ দিন। ভোগ নিবেদন করুন। লক্ষ্মী পুজোয় কিন্তু নাড়ু, মুরকি, মিষ্টি রাখতেই হবে। লক্ষ্মী পুজোয় কাসর, ঘন্টা বাজবে না। শঙ্খ বাজানো যেতে পারে। অতিরিক্ত আওয়াজ দেবী মোটেই পছন্দ করেন না । এই পুজোয় তুলসী পাতার ব্যবহার করা যাবে না। লোহার বাসনের বদলে কাসা বা পিতলের বাসন ব্যবহার করুন। দেবীকে ধূপ ধুনো দেখান। নারায়ণকে স্মরণ করুন। তারপর দেবীকে জোর হাতে প্রণাম করে তিনবার পুষ্পাঞ্জলি দিন। পুষ্পাঞ্জলি দেওয়ার আগে ভাল করে হাত গঙ্গা জলে হাত ধুয়ে নেবেন। পুষ্পাঞ্জলি হয়ে গেলে দেবীর কাছে নিজের মনস্কামনা জানিয়ে প্রার্থনা করুন। সব শেষে পাঁচালী পড়ে পুজো সম্পন্ন করুন। পাঁচালী পড়া হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে এসে দরজা জানলা সবকিছু খানিকক্ষণের জন্য বন্ধ করে দিন। বিশ্বাস করা হয় যে এই সময়ে দেবী লক্ষ্মী নিজে এসে ভক্তের দেওয়া ভোগ গ্রহণ করেন। লক্ষ্মীপুজো সাধারণত সন্ধ্যাবেলা হয়। তবে লক্ষ্মী পুজো করার শ্রেষ্ঠ সময় হলো সূর্যাস্তের ঠিক পরে অর্থাৎ গোধূলি বেলায়। নানা বাড়িতে লক্ষ্মী পুজায় বিভিন্ন নিয়ম রয়েছে। যার যার বাড়িতে যেরকম নিয়ম সেই অনুযায়ী পালন করুন।

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির