কেমিক্যাল দিয়ে পাকানো আম খাচ্ছেন না তো? এই টিপসগুলি জানলেই বুঝবেন গাছ পাকা কিনা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরম পড়লেই বাজার ভরে ওঠে রসাল আমে। গ্রীষ্মের তীব্র দাবদাহ যতই অসহ্য হোক, আমপ্রেমীদের কাছে এই মরসুম আলাদা আনন্দ বয়ে আনে। ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি-নানা স্বাদের আমে ম-ম করে ওঠে ঘর। কিন্তু এই আনন্দের মাঝেই লুকিয়ে থাকে এক বড় ফাঁদ-রাসায়নিক দিয়ে পাকানো আম। বাইরে থেকে চকচকে ও হলুদ দেখালেই যে আমটি প্রাকৃতিকভাবে পেকেছে, তা কিন্তু নয়। তাই একটু সতর্ক না হলে সহজেই ঠকে যেতে পারেন ক্রেতারা।

 কীভাবে চিনবেন আসল পাকা আম-

আকার দেখে বুঝুন

প্রাকৃতিকভাবে পাকা আম সাধারণত আকারে স্বাভাবিক হয়। খুব ছোট আকারের আম অনেক সময় রাসায়নিক দিয়ে পাকানো হতে পারে।

জলে পরীক্ষা করুন

আম জলে ডুবিয়ে রাখুন।যদি আম ডুবে যায়, তা হলে সেটি স্বাভাবিকভাবে পাকা।আর যদি ভেসে থাকে, তা হলে রাসায়নিক ব্যবহারের সম্ভাবনা বেশি।

রং দেখে ভুলবেন না

বাইরে টকটকে হলুদ রং দেখেই আম কিনবেন না। আম কেটে দেখুন-ভিতরে সবুজ আভা থাকলে তা কৃত্রিমভাবে পাকানো হতে পারে। গন্ধেও মিলবে ইঙ্গিত। প্রাকৃতিকভাবে পাকা আমে মিষ্টি সুগন্ধ থাকে। কৃত্রিমভাবে পাকানো আমে সেই স্বাভাবিক গন্ধ কম বা অস্বাভাবিক হতে পারে।

গ্রীষ্ম মানেই আমের উৎসব। তবে সুস্বাদু এই ফল উপভোগ করতে গেলে সচেতন হওয়াটাই সবচেয়ে জরুরি। সামান্য কিছু বিষয় মাথায় রাখলেই নিরাপদ ও আসল পাকা আম কিনতে পারবেন, আর নির্ভয়ে উপভোগ করতে পারবেন গরমের সেরা স্বাদ।

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক