বড়দিনে নামমাত্র মূল্যে থাইল্যান্ড ভ্রমণের আকর্ষণীয় অফার দিচ্ছে IRCTC

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিন বা নববর্ষ উপলক্ষে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাহলে IRCTC আপনার জন্য নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ। IRCTC লখনউ থেকে থাইল্যান্ড পর্যন্ত একটি আন্তর্জাতিক বিমান ভ্রমণ প্যাকেজ চালু করেছে। এই অফারে ৬ দিনের বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। এর মধ্যে আপনি থাইল্যান্ডের দুটি বিখ্যাত শহর ঘুরে দেখতে পারবেন। থাইল্যান্ড কলিং নামে এই আন্তর্জাতিক ট্যুর প্যাকেজটি ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হবে। বড়দিনের সময় থাইল্যান্ডের দুটি জনপ্রিয় শহর পাটায়া এবং ব্যাংকক ভ্রমণে করতে পারবেন IRCTC’র এই পরিকল্পনায়।

সুযোগ-সুবিধা এবং ব্যবস্থা উড়ান

যাত্রীরা সরাসরি এয়ার এশিয়ার ফ্লাইটে ভ্রমণ করবেন।

থাকার ব্যবস্থা: ফোর্থ স্টার হোটেলে থাকার ব্যবস্থা হবে।

খাবার: ভ্রমণের সময় পাঁচদিন ব্রেকফাস্ট ও লাঞ্চ এবং চার রাতের ডিনারের ব্যবস্থা করা হবে।

অন্যান্য পরিষেবা: যারা বেড়াতে যাবেন তাঁরা ট্রাভেল ইনসিওরেন্স এবং একজন গাইডও পাবেন।

এই প্যাকেজে থাইল্যান্ডের বেশ কয়েকটি প্রধান পর্যটন কেন্দ্র পরিদর্শন অন্তর্ভূক্ত রয়েছে। যেমন টাইগার পার্ক, কোরাল আইল্যান্ড, আলকাজার শো, ব্যাংকক মন্দির দর্শন, চাও ফ্রায়া ক্রুজ ডিনার, সাফারি ওয়ার্ল্ড, সি লাইফ ওশান ওয়ার্ল্ড এবং জেমস গ্যালারি সবই দেখা যাবে।

এই প্যাকেজের জন্য খরচ হবে জনপ্রতি ৭৫,৪০০ টাকা। দু’জন বা তিনজন গেলে দিতে হবে জনপ্রতি ৬৩,৫০০ টাকা করে। শিশুদের জন্য মাথা পিছু ৫৯,০০০ টাকা যদি আলাদা বেড নেওয়া হয়। আর আলাদা বেড না নেওয়া হলে দিতে হবে ৫২,৩০০ টাকা।  এই প্যাকেজটি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুক করা হবে। বুকিং করা যাবে IRCTC লখনউ অফিসে অথবা www.irctctourism.com ওয়েবসাইটে।

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের