জলের শব্দে খুঁজে নিতে হবে ঝর্ণা! বর্ষায় কেওনঝড়ের রূপে মুগ্ধ হবেন আপনিও

Share:

নিজস্ব প্রতিনিধি :  পাহাড়ি কোল, ঝর্ণা, আঁকাবাঁকা পথে হারিয়ে যেতে ইচ্ছে করে। তবে আপনি অনায়াসেই ঘুরে আসতে পারেন ওড়িশা জেলার কেওনঝড় থেকে।সবুজ বনে ঢাকা, সানাঘাগারা জলপ্রপাত হল কেওনঝার জেলার একটি জনপ্রিয় স্থান। এছাড়াও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য্য প্রতি পদে পদে মুগ্ধ করবে আপনাকে।

ভীমকুন্ড জলপ্রপাত : ভীমকুন্ড হল ওড়িশার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। এটা হল একটা মনোরম জলপ্রপাত। এটি কোরাপুট জেলার দেওমালি অঞ্চলে অবস্থিত। এটি নির্মল ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত। এই জলপ্রপাতটি সবুজ বনে ঘেরা। এখানে রহস্যময় গভীর নীল পুলটিও দেখতে পারেন, পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু এই পুল থেকে আবির্ভূত হয়েছিলেন।

খণ্ডধর জলপ্রপাত :  এখানে আপনি চারপাশে সবুজ পাহাড় দেখতে পাবেন।এর গায়ে উঠে গিয়েছে লম্বা সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠলে এখানে মিলবে উঁচু জলরাশি। এখানকার জলপ্রপাতের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারেন।

হান্ডিভাঙা জলপ্রপাত :  খণ্ডধর থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাত। এটি দেখতে গেলেও জঙ্গলের ভিতর দিয়ে বেশ অনেকটা পথ যেতে হবে। এখানকার অন্যতম সৌন্দর্য্য হল পাথুরে জমির উপর বয়ে যাওয়া ছোট্ট নদী। এখানকার সৌন্দর্য্যও মুগ্ধ করবে আপনাকে।

যেভাবে যাবেন : কেওনঝড় নানা ভাবে যাওয়া যায়। সড়কপথেও কলকাতা থেকে কেওনঝড় যাওয়া যায়। দূরত্ব ৩৪৫ কিলোমিটারের কাছাকাছি। ৭-৮ ঘণ্টা সময় লাগবে যেতে।

এছাড়াও ট্রেনে বারবিল স্টেশনে নেমে সেখান থেকে কেওনঝড় পৌঁছে যাওয়া যায়। বারবিল থেকে কেওনঝড়ের দূরত্ব ৮০ কিলোমিটার। আবার খুরদা রোড স্টেশনে নেমে সেখান থেকে কেওনঝড়ের ট্রেনও পাওয়া যায়।

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!