বিজয়া দশমীতে মিষ্টি মুখ হোক অন্য স্বাদে, বানিয়ে ফেলুন পান নারকেল লাড্ডু

Share:

নিজস্ব প্রতিনিধি: দশমী মানেই মায়ের বিদায় আর আবারও দীর্ঘ এক বছরের অপেক্ষা। ভারাক্রান্ত মনে মা’কে বিদায় দেওয়ার পরেই ছোটরা জানায় বড়দের প্রণাম আর বড়রা ছোটদের দেয় অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ। তার পরেই চলে মিষ্টিমুখ। দশমী মানেই নারকেলের নাড়ু। এটাই চলে এসেছে এতদিন। তবে সেই নাড়ুতেই আনুন কিছুটা বদল। বানিয়ে ফেলুন পান নারকেল লাড্ডু। কীভাবে বানাবেন এই পান নারকেল লাড্ডু? জেনে নিন রেসিপি।

উপকরণ: ৩ টি মিঠা পান পাতা, ৩ টেবল চামচ গুলকন্দ, ২ টেবল চামচ ড্রাই ফ্রুটস, ১ কাপ কনডেন্সড মিল্ক, ২ কাপ নারকেল কোরা, প্রয়োজন মত ঘি।

পদ্ধতি: প্রথমে একটি বাটিতে পান পাতাগুলি কেটে রাখুন। অন্য একটি পাত্রে গুলকন্দ আর মিক্সড ফ্রুট মিশিয়ে রেখে দিন। তারপর গ্যাসে গরম প্যানে কনডেন্সড মিল্ক, পান পাতা, নারকেল কোরা দিয়ে কম আঁচে রান্না করুন। প্রায় ৩ মিনিট রান্নার পর মিশ্রণটিকে মন্ড তৈরি করুন। এরপর হাতে ভালো করে ঘি মাখিয়ে একটু করে মণ্ড নিয়ে চ্যাপ্টা বা সমতল করে নিন। তারপর গুলকন্দ আর মিক্সড ফ্রুট একটু করে পুরে গোল লাড্ডুর মতো করে নিন। তারপর লাড্ডু গুলো নারকেল কোরা দিয়ে ভাল করে রোল করে নিন। এমনভাবে রোল করুন যাতে লাড্ডুর গায়ে নারকেল ভাল করে লেগে যায়। তৈরি হয়ে গেল পান নারকেল লাড্ডু। বিজয়া দশমীতে অতিথিদের এই দিয়েই করান মিষ্টি মুখ।

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার