হালখাতার হালচাল, ব্যবসায়ীদের নতুন পথ চলা

Share:

নিজস্ব প্রতিনিধি :  বাংলা নববর্ষের প্রথম দিনটা একেবারেই আলাদাভাবে কাটে বাঙালিদের।ধুপ ধুনো থেকে শুরু করে নতুন কাপড় পড়ে এই বিশেষ দিনটি শুরু করে বাঙালি। তবে আরেকটি অন্যতম চমকপ্রদ বিষয় হল এই ‘হালখাতা’। দোকানে দোকানে হুড়োহুড়ি পড়ে যায় একেবারে। এই দিনে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় দেয় ব্যবসায়ীরা।গ্রাহকরা উৎসাহিত হয়ে অল্প কিছু অর্থ জমা রাখে এই খাতায়। এতে নাম উঠলে ক্যালেন্ডার ও মিষ্টির প্যাকেট বিতরণ করেন, এতে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে সূসম্পর্ক বজায় থাকে বলে মনে করা হয়। অনেকে বাড়িতেই লক্ষ্মী-গণেশ ঠাকুরের পুজো করার পরিকল্পনা করেছেন। ছোটো করে নিজেরাই পুজো করেন। তারপর প্রথামতো হালখাতা লেখেন। এই হালখাতা লিখার ক্ষেত্রে রয়েছে বিশেষ নিয়ম। পঞ্জিকা অনুযায়ী অমৃতযোগে হালখাতা লেখা শুরু হয়। সেই সময় শুভকর্ম সম্পন্ন হয়। এই দিনটিকে ব্যবসায়ীদের পথ চলা শুরু বলে মনে করেন অনেকে।

এই হালখাতা দেখতে লাল রংয়ের মোটা খাতা। সামনে আঁকা সস্তিক চিহ্ন। সিঁদুরের টিপও দেওয়া হয়ে থাকে এতে। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে হালখাতা আজকাল হাল-ফ্যাশনের কার্ড হয়ে গেছে। সেই কার্ডের নেমন্তন্নে সাড়া দিয়ে খদ্দেররা আসেন তাঁদের বার্ষিক বকেয়া শোধ করতে। ব্যবসায়ীরা খদ্দেরদের হাতে তুলে দেন মিষ্টি । গ্রাহকরাও নতুন ক্যালেন্ডার হাতে পেয়ে খুশি থাকে।

১০০ বছর পর নবরাত্রিতে বিরল রাজযোগ, ৪ রাশির জাতকদের গোল্ডেন টাইম

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের