ওষুধ ছাড়াই ঘুম, জেনে নিন কী খাবেন

সারাদিন ধকলের পর ঘুমের খুব জরুরি আমাদের জীবনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারাদিন ধকলের পর ঘুমের খুব জরুরি আমাদের জীবনে। আর ঘুম ঠিক না হলে আমাদের সারাদিন কাটে ক্লান্তির মধ্যে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাদের রাতে ঠিকভাবে ঘুম হয় না। এর ফলে শরীর ও মন কোনটিই ভালো থাকে না। এছাড়া পর্যাপ্ত ঘুমের অভাব আমাদের শরীরের শক্তি কমিয়ে দেয় এবং চাপ বাড়িয়ে দেয়। যেহেতু সুস্থ জীবনযাপনের জন্য খাবার, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। তাই এই তিনটি দিক আমাদের ঠিক রাখা জরুরি। গবেষণা বলছে সঠিক ঘুমের জন্য সেরা উপায় হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া। জেনে নেওয়া যাক ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের কোন খাবারগুলো সহায়তা করবে-

১. বাদাম- বাদাম ও আখরোট আমাদের ঘুম আরও গভীর করতে সাহায্য করে। পুষ্টিবিদ ক্রিস্টিন গিলেস্পি বলেন, বাদাম মেলাটোনিন হরমোন সমৃদ্ধ আর এটি আমাদের ভালো ঘুম হতে সহায়তা করে।

২. কুমড়োর বীজ- অন্যতম একটি ম্যাগনেসিয়াম পরিপূর্ণ খাবার হচ্ছে কুমড়োর বীজ। এর মধ্যে প্রতি ২৮ গ্রামে প্রায় ১৫০ মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেসিয়াম থাকতে পারে। আর এ কারণে এটি ভালো ঘুম হতে অনেক উপকারী।

৩. পালং শাক- পালং শাকে ট্রিপটোফান উপাদানটি অনেক পরিমাণে থাকায় এটি আমাদের ভালো ঘুম হতে সাহায্য করে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে বা রাতের খাবারে পালং শাক রাখলে তা আপনার পরিপূর্ণ ঘুম বয়ে আনতে পারে।

৪. ডিম- আমারা সবাই জানি যে ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, ডিমে প্রোটিনের পাশাপাশি মেলাটোনিন ও ট্রিপটোফানও থাকে প্রচুর পরিমাণে। আর এ দুটি উপাদান ঘুম ভালো হতে সহায়তা করে।

৫. কলা- কলা আমাদের ভালো ঘুম হতে সহায়তা করতে পারে। কলাতে পটাশিয়াম, ট্রিপটোফান ও ম্যাগনেসিয়াম থাকে। যা ভালো ঘুম হতে সাহায্য করে।

৬. তুলসি চা- চা মানেই অনেকে ভাবেন যে, এটি ঘুমবিরোধী একটি পানীয়। কিন্তু জেনে অবাক হবেন যে, তুলসি চা আপনার ভালো ঘুম হতে সহায়তা করতে পারে। তুলসি মানসিক চাপ কমাতে এবং স্বাস্থ্যের উন্নয়নে সাহায্য করার পাশাপাশি এটি অনিদ্রার জন্য দায়ী হরমোনকে দূর করতে পারে।

৭. দুধ- দুধ ঘুম ভালো হতে সহায়তা করে। দুধ ট্রিপটোফান ও ক্যালসিয়াম সমৃদ্ধ। আর ট্রিপটোফান হচ্ছে একটি অ্যামিনো অ্যাসিড, যা শরীরের সেরোটোনিন উত্‍পাদনে সাহায্য করে। ঘুমের অবস্থার বিশেষজ্ঞ এবং চিকিত্‍সক গ্যান ইঞ্জ সার্ন জানান, সেরোটোনিন ঘুমের চক্রের জন্য দায়ী মেলাটোনিন নামের হরমোন তৈরি করে, যা আরও ভালো ঘুম হতে সহায়তা করে।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল