চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভুলেও ৬টি জিনিস কাউকে দেবেন না, দুর্ভাগ্য এবং মানসিক চাপ বাড়বে

নিজস্ব প্রতিনিধি: বহু মানুষ তাঁদের ব্যক্তিগত ব্যবহৃত জিনিস অন্যকে দান করেন। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী নিজের ব্যক্তিগত জিনিস কাউকে দিলে ক্ষতি হতে পারে। তবে কিছু ক্ষেত্রে জিনিস ভাগ করে নেওয়া হলে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি কারও সাথে ভাগ করে নিলে ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব পড়ে। বহু মানুষ অজান্তেই এই ভুল করে ফেলেন। যার ফলে জীবনে আর্থিক এবং সম্পর্কের ওপর প্রভাব পড়ে। এই বিষয়ে নজর রাখার জন্য কিছু কিছু জিনিস ভুল করেও বন্ধুকে উপহার হিসেবে দেওয়া উচিত নয়। পাশাপাশি জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ভাগ করেও নেওয়া উচিত নয়। তারমধ্যে যেই জিনিসগুলি রয়েছে-

পোশাক- জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পোশাকের সঙ্গে ব্যক্তির শক্তি এবং ভাগ্য জড়িত থাকে। নিজের ব্যবহৃত পোশাক কাউকে দিলে, আপনার ইতিবাচক শক্তি অন্য ব্যক্তির কাছে স্থানান্তরিত হতে পারে। বিশেষ করে দৈনন্দিন ব্যবহৃত পোশাক আর্থিক ও মানসিক সমস্যায় ফেলতে পারে।

আংটি- আংটির সঙ্গে সরাসরি যুক্ত থাকে গ্রহ ও ভাগ্য। রত্ন বা ধাতুর আংটি কাউকে পড়তে দেওয়া শুভ নয়। জীবনে খারাপ প্রভাব আসতে পারে। এটি করলে আপনার গ্রহের ওপরে প্রভাব পড়তে পারে। পাশাপাশি ভাগ্যে বাধা আসতে পারে।

জুতো- নিজের ব্যবহৃত জুতো দান করাও অশুভ হতে পারে। মনে করা হয় এর ফলে মান সম্মানের ওপরে আঘাত আসতে পারে। অপমান হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।

ঝাড়ু- ঝাড়ুকে লক্ষ্মী বলে মনে করা হয়। তাই এটি কাউকে উপহার দেওয়া হলে বা ধার দিলে আর্থিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা থেকে যায়। ঘরের ঝাড়ু বাইরে গেলে নেতিবাচক প্রভাব বাড়তে পারে।

ঘড়ি- ঘড়িকে জীবনের গতির পথিক হিসেবে মানা হয়। নিজের ব্যবহৃত ঘড়ি কাউকে ব্যবহার করতে দিলে সম্পর্কে দূরত্ব আসতে পারে। পাশাপাশি জীবনে খারাপ প্রভাব পড়তে পারে।

ব্যাগ- জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী মানিব্যাগকে সম্পদ এবং দেবী লক্ষ্মীর পথিক হিসেবে মনে করা হয়। নিজের ব্যবহৃত মানিব্যাগ কাউকে দিলে অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি আর্থিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে‌।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ