ফোন হাতে না থাকলেই কি বুক ধড়ফড় করে? জেনে নিন বাঁচার উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মিনিটের জন্য ফোনটা খুঁজে পাচ্ছেন না, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে পৃথিবীর সব গুরুত্বপূর্ণ খবর, মেসেজ আর নোটিফিকেশন যেন আপনারই জন্য অপেক্ষা করছিল! পকেট, ব্যাগ, বালিশের নিচে সব জায়গায় হাতড়াতে শুরু করেন। পরে দেখা গেল ফোনটা তো আপনার হাতেই! শুনতে মজার লাগলেও এ ধরনের অস্থিরতার একটি নাম আছে- নোমোফোবিয়া। অর্থাৎ মোবাইল ফোন ছাড়া থাকার অযৌক্তিক ভয়।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন “নোমোফোবিয়া বা ‘নো মোবাইল ফোন ফোবিয়া’ এখনো আনুষ্ঠানিকভাবে মানসিক রোগের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তবে প্রযুক্তি নির্ভরতার কারণে তৈরি হওয়া এক ধরনের উদ্বেগজনিত সমস্যা হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।” আজকের দিনে স্মার্টফোন শুধু কথা বলার যন্ত্র নয়। কাজের আপডেট, সামাজিক যোগাযোগ, বিনোদন এমনকি নিরাপত্তাবোধ সবকিছুর সঙ্গেই এটি জড়িয়ে গেছে।

আরও পড়ুন: ভ্রু ঘন করার সেরা ৫টি উপায়, পার্লার না গিয়ে বাড়িতেই পান মনের মতো লুক

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন ব্যবহার আমাদের মস্তিষ্কে একটি ডোপামিন রিওয়ার্ড সাইকেল তৈরি করে। প্রতিবার নোটিফিকেশন, মেসেজ বা লাইক দেখলে মস্তিষ্ক আনন্দের সংকেত পায়। ফলে মানুষ বারবার ফোন চেক করতে চায়। আর যখন ফোন কাছে থাকে না, তখন সেই আনন্দের প্রবাহ থেমে গিয়ে অস্থিরতা তৈরি হয়।

নোমোফোবিয়ার সাধারণ লক্ষণ
নোমোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কিছু সাধারণ আচরণ
দেখা যায়-
ফোন হাতের কাছে না থাকলে অস্বস্তি বা বুক ধড়ফড় করা
ফোনের চার্জ কমে গেলে অকারণ দুশ্চিন্তা
নেটওয়ার্ক না থাকলে বিরক্তি বা অস্থিরতা
ঘুমানোর সময়ও ফোন পাশে না থাকলে অস্বস্তি
সরাসরি কথা বলার চেয়ে ফোনে যোগাযোগে বেশি স্বস্তি পাওয়া

এই লক্ষণগুলো যদি কারও দৈনন্দিন জীবন, কাজ বা সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।

কারা বেশি ঝুঁকিতে?
গবেষণায় দেখা গেছে, কিশোর ও তরুণদের মধ্যে নোমোফোবিয়ার প্রবণতা বেশি দেখা যায়। এর কয়েকটি কারণ হলো-
সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় আপডেট থাকার চাপ বা ফিয়ার অব মিসিং আউট (FOMO)
অনলাইন পরিচয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা
মানসিক চাপ বা একঘেয়েমি থেকে মুক্তি পেতে ফোনের ওপর নির্ভরতা
তবে শুধু তরুণরাই নয়। কাজের চাপ, একাকিত্ব বা দীর্ঘদিনের মানসিক উদ্বেগ থাকলে যে কোনো বয়সের মানুষই এ সমস্যায় পড়তে পারেন।

নোমোফোবিয়া কমানোর সহজ কিছু উপায়
প্রতিদিন নির্দিষ্ট সময় ফোন ব্যবহার না করার অভ্যাস তৈরি করা
ঘুমানোর সময় ফোন দূরে রাখা
অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখা
হাঁটা, বই পড়া বা অন্যান্য অফলাইন কাজের সময় বাড়ানো
প্রয়োজন হলে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের সহায়তা নেওয়া

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের