ব্যবহৃত চা পাতার পুনর্ব্যবহার সম্পর্কে জানলে অবাক হবেন

ফেলে না দিয়ে নানা উপায়ে ব্যবহার করা যায় ব্যবহৃত চা পাতা। তাই চায়ের পাতা ফেলে না দিয়ে নানা উপায়ে কীভাবে ব্যবহার করবেন জেনে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের সকাল হোক বা সন্ধ্যা, আলসেমি কাটানো থেকে অতিথি আপ্যায়ন সব ক্ষেত্রেই  চা মাস্ট। তবে চা পাতা ব্যবহারের পর আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি। কিন্তু জানেন কী তা ফেলে না দিয়ে নানা উপায়ে ব্যবহার করা যায়? তাই চায়ের পাতা ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন তা জেনে নিন।

ব্যবহৃত চা পাতা সার হিসাবে ব্যবহার করা যায় তা প্রায় সকলেরই জানা। বাগানের গাছ তো বটেই তার পাশাপাশি ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এই চা পাতা ভীষণ উপকারি।

রূপচর্চাতেও ব্যবহৃত চা পাতার জুরি মেলা ভার, রাতে দীর্ঘক্ষণ জেগে থাকলে বা কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে কাজ করলে চোখের তলায় কালি পড়ে যায়। এক্ষেত্রে ব্যবহৃত টি ব্যাগ ঠান্ডা জলে ভিজিয়ে চোখের ওপর মিনিট ২০ দিয়ে রাখলে ক্লান্ত চোখে প্রাণ ফিরে আসবে। পাশাপাশি চোখের তলার কালি নিমেষে দূর হবে।

তবে শুধু ডার্ক সার্কেলই নয় এছাড়াও চুলের যত্নে চা পাতা ম্যাজিকের মত কাজ করে। শ্যাম্পু করার পর ফেলে দেওয়া চা পাতা ভিজানো জল দিয়ে শেষবার চুল ধুয়ে নিন। এরপর চুলে আর কোনভাবেই জল দেবেন না। দেখবেন চা পাতার এই জল কীভাবে প্রাকৃতিক উপায়ে আপনার চুলে ন্যাচারাল কন্ডিশনারের মত কাজ করেছে।

ব্যবহার করা টি-ব্যাগগুলি আপনি স্নানের জন্যও ব্যবহার করতে পারেন। আপনার স্নানের জলে কয়েকটি টি-ব্যাগ কিছুক্ষণ রেখে দিয়ে সেই জলে স্নান করলে বেশ ফ্রেশ লাগবে।  বাড়বে ত্বকের ঔজ্জ্বল্য।

চা পাতা এয়ার ফ্রেশনারের কাজও করে। ঘরের কোনও স্থানে, ফ্রিজে টি ব্যাগ রেখে দিলে দেখবেন দুর্গন্ধ গায়েব হয়ে গিয়েছে।  তাই এয়ারফ্রেশনার হিসাবে চা পাতার ভূমিকা গুরুত্বপূর্ণ।

ঘরের বিভিন্ন আসবাবপত্র মুছতে আপনি ব্যবহার করা টি ব্যাগ পুনর্ব্যবহার করতে পারেন। এক বালতি জলের মধ্যে ব্যবহার করা টি-ব্যাগ ফেলে দিন। তারপর তা দিয়ে ঘরে কাঠের আসবাবপত্র মুছুন। একদিকে যেমন পরিস্কার থাকবে আপনার ঘরের আসবাব, তেমনই ঘুন ধরার ভয় কমবে।

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, তারাতলা ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

সুজি বা বেসন নয়, মাত্র ১০ মিনিটে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পাউরুটির হালুয়া

হারিয়ে যাওয়া স্বাদ ফিরবে পাতে, বানিয়ে নিন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা  

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার