বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৫ গাছ, কেন জেনে নিন…

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই গাছপালা দিয়ে বাড়ি-ঘর সাজাতে পছন্দ করেন। বেড রুমেও থাকে ইন্ডোর প্ল্যান্ট। সবুজের ছোঁয়া রাখতে ও মন ভালো করতে এই পন্থা নেন অনেকেই। কিন্তু জানেন কি শখ থাকলেও ঘরের মধ্যে সব গাছ রাখতে নেই এতে ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু কার্বন ডাই-অক্সাইড নয়, বেশ কিছু গাছ শোবার ঘরের জন্য একেবারেই মানানসই নয়। কি কি গাছ শোবার ঘরে রাখবেন না জেনে নিন…

বোস্টন ফার্ন: সবুজ  সুন্দর দেখতে হলেও শোবার ঘরের জন্য একেবারেই গাছটি উপযুক্ত নয়।   বদ্ধ ঘরে আর্দ্রতা কম থাকলে   পাতাগুলি শুকিয়ে ঝরে পড়তে থাকে। এতে ঘর বেশি নোংরা হয়। 

ইচেভেরিয়ার: এই সাকুলেন্ট দেখতে ভারি মিষ্টি।  অনেকে  এই গাছ বেডসাইড টেবিলে রাখেন। কিন্তু এই গাছ চড়া রোদে পছন্দ করে।  শোবার ঘরের মৃদু আলোয়  গাছ লম্বাটে ও ফ্যাকাসে দেখায়। সৌন্দর্য নষ্ট হয়। 

প্রেয়ার প্ল্যান্ট: যেকোনও ঘরের সৌন্দর্য বাড়াতে দারুণ ভূমিকা রাখে প্রেয়ার প্ল্যান্ট ।  শোবার ঘরে রাখবেন না কারণ কলের জলে থাকা ফ্লোরাইড এই গাছের ভীষণ ক্ষতি করে।  যেহেতু প্রচুর জল  লাগে গাছটিতে, তাই একে বাথরুম বা রান্নাঘরে রাখা ভালো। 

রাবার প্ল্যান্ট: রাবার প্ল্যান্ট ঘরের আভিজাত্য বৃদ্ধি করলেও এই গাছকে খোলামেলা জায়গা ও পর্যাপ্ত আলো পৌঁছায় তেমন জায়গায় রাখা ভালো।  এর দ্রুত বৃদ্ধি শোবার ঘরের সৌন্দর্য নষ্ট করে ফেলে। 

ফিডল লিফ ফিগ: অনেকে বেডরুমের কোণাতে এটি রাখেন। ।  এটি বেশ বড় আকারের  হয় বলে শোবার ঘরের সীমিত জায়গায় বড় পাতাগুলি জায়গা করতে অসুবিধা হয়। পর্যাপ্ত রোদ না পেলে এই গাছ কঙ্কালসার হয়ে ওঠে। যা একেবারেই দেখতে ভালো লাগে না।  

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের