আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিজের রান্না করা খাবার খেতে অরুচি? কী করবেন জানুন

নিজস্ব প্রতিনিধিঃ রান্না করতে গিয়ে অল্পবিস্তর এক্সপেরিমেন্ট করতে কে না পছন্দ করে? তবে গতে বাঁধা রান্নায় খানিক আলাদা স্বাদ আনতে আমরা মাঝে মধ্যেই পরীক্ষা নিরিক্ষা করেই থাকি। তবে তা করতে গিয়েই কখনও কখনও খাবারের স্বাদ পাল্টে যায় আর তাতেই নিজের রান্না করা খাবার খেতে নিজেরই ভালো লাগে না। এই সমস্যা এড়াতে কোন কোন উপায় অবলম্বন করবেন জেনে নিন-

রান্না সম্পূর্ণ হতে নির্দিষ্ট সময় দিন। রান্না চলাকালীন আমাদের বারবার খুন্তি বা হাতা দিয়ে নাড়াচারা করে দেখার অভ্যাস থাকে যে সিদ্ধ হল কিনা। আর এভাবেই স্বাদ নষ্ট হয়ে যায় অধিকাংশ খাবারের। তাই মাঝেমাঝেই খাবার কতটা রান্না হল তা দেখবেন না। 

রান্না করে সবে উনুন থেকে নামানো গরম খাবার সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢোকান একেবারেই উচিত নয়। এতে স্বাদ নষ্ট তো হয় বটেই তার পাশাপাশি খাবারও নষ্ট হয়ে যাবার সম্ভবনা থাকে। তাই অবশ্যই এই বিষয়টি এড়িয়ে চলুন। 

রান্নার আগে পাত্র সঠিকভাবে গরম হতে দিন। অনেক সময় তাড়াহুড়ো করে আমরা পাত্র গরম হওয়ার আগেই রান্না শুরু করে দিই এতে খাবার সঠিকভাবে সিদ্ধ হয়না এবং খাবার রান্না হতেও অনেক দেরি হয়।

রান্নায় সময় ও উপকরণ দুইই বাঁচাতে আমরা কম-বেশি প্রত্যেকেই নন স্টিক পাত্র ব্যবহার করি। অনেকসময় এই পাত্রই রান্নার স্বাদ বদলে দেয়। তাই কিছু কিছু রান্নার ক্ষেত্রে ননস্টিকের পাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন। 

Published by:

Share Link:

More Releted News:

রোজ টক দই খেতে ভাল লাগে না? বানিয়ে নিন স্বাস্থ্যকর ইয়োগার্ট বার্ক

ভোটের পর রাজনৈতিক চর্চার সঙ্গে সন্ধ্যার আড্ডা জমান চিকেন ভিন্ডালু দিয়ে

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

একঘেয়ে এঁচোড় খেয়ে অরুচি? বানান কাঁঠাল বীজের ঝালভুনা

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ