কখনও রোদ কখনও বৃষ্টি, এই মরসুমে নিজেকে সুস্থ রাখবেন কী ভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: কালবৈশাখী বাঙালিদের কাছে রোমান্টিক ওয়েদার। আসলে বৃষ্টি কার না ভাল লাগে, একটু স্যাতস্যাতে হয় ঠিকই কিন্তু, বৃষ্টি মানেই রোমান্টিকতার ছোঁয়া। অথচ প্রকৃতি মোটেই সেসবের তোয়াক্কা করছে না। কারণ রোজ বিকেলে ঝড় বৃষ্টি হলেও, দিনেরবেলায় সূর্য্যি মামার প্রকট রূপ এক্কেবারে জনজীবনক দুর্বিসহ করে তুলছে। ফলে একদিকে যেমন ঠান্ডা-গরমের তারতম্য, অন্য দিকে প্রবল আর্দ্রতা। সব মিলিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন, এই অবস্থায় শরীরের সুস্থ রাখবেন কি করে! 

বিশেষজ্ঞদের একাংশ বলছে, এই সময়, বৃষ্টির জল যত কম গায়ে লাগাবেন ততই ভাল। এই বিষয়ে এনআরএস হাসপাতালের চিকিৎসক তথাগত সাহু বলছেন, সবসময় ছাতা সঙ্গে রাখার চেষ্টা করুন, যাতে রোদ আর বৃষ্টি দুই-ই আটকানো সম্ভব হয়। কোনও ভাবে শরীর ভিজে গেলে দ্রুত পোশাক বদলে নিন। মাথা ভিজে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

এ ছাড়া, এই সময়ে হরেক রকমের রোগ জীবাণুরও প্রকোপের কারণে ‘পরিচ্ছন্নতা’ বেছে নিন। নিয়মিত হাত-পা ধোয়া থেকে শুরু করে স্যানিটাইজার ব্যবহার করুন। বিশেষ করে বাচ্চাদের নিয়ে অভিভাবকদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে যেন, তাঁরা নোংরা জল-ময়লা না ঘাঁটে। খুদেদের জামাকাপড় ও হাত নিয়মিত পরিচ্ছন্ন রাখবেন। এছাড়া, যে কোনও রোগব্যাধির মোকাবিলা করতে, সঠিক খাদ্যাভ্যাস খুবই জরুরি। কারণ পরিবেশে আর্দ্রতা বেশি থাকলে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণ জল শরীর থেকে বেরিয়ে যায়। তাই এই সময় পর্যাপ্ত জল পান করতে হবে। যাঁরা বাড়ির বাইরে বেরোচ্ছেন, তাঁরা নিয়মিত, বাইরের কাটা ফল, শরবত এড়িয়ে চলুন। প্রয়োজনে দুই বোতল জল রাখুন সবসময়েই। প্রয়োজনে একটি বোতলে সাধারণ জল ও অন্য বোতলে নুন-চিনি মেশানো জল নিন। নিয়মিত জল পান করুন এবং প্রস্রাব জোর করে চেপে রাখবেন না। এই সময় জ্বর, সর্দি-কাশি কিংবা পেটের অসুখ হলে চিকিৎসকের পরামর্শ নিন।

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়

মঙ্গল-বৃহস্পতির মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

শনির নক্ষত্র পরিবর্তন, আগামী ৬ মাস তিন রাশির জীবনে চরম বিপর্যয়