দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতে ডাস্ট অ্যালার্জির সমস্যায় নাজেহাল? এই কয়েকটি উপায়ে মিলবে সমাধান

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই ধুলোবালি। এই সময়ে  ডাস্ট অ্যালার্জি অনেকেরই মাথা ব্যথার কারণ। শীতকালে এটি একটি সাধারণ সমস্যা হলেও জীবনকে অনেকসময় দুর্বিষহ করে তোলে। বাইরের কিংবা আপনার ঘরের ভেতরে থাকা অদৃশ্য ধূলিকণা থেকেই ক্রমাগত হাঁচি, সর্দি, চোখ চুলকানো বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তবে চিন্তার কারণ নেই অ্যালার্জিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন নিজেই। জেনে নিন ডাস্ট অ্যালার্জির সঙ্গে মোকাবিলা করার উপায়।

বিছানা পরিষ্কার রাখুন

যে জায়গায় ঘুমাবেন সেই জায়গা পরিষ্কার রাখা উচিত।  বালিশ, বালিশ,  তোষক এবং লেপের উপর অ্যালার্জি-প্রুফ কভার ব্যবহার করলে ভালো হয়। যদি তা না হয় তবে সব সময় ঝেড়ে পরিষ্কার রাখুন বিছানা।  প্রতি সপ্তাহে বিছানার চাদর, বালিশের কভার এবং কম্বল গরম জলে পরিষ্কার করুন।

 ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ 
ঘরের আর্দ্রতা ৫০ শতাংশের এর নিচে রাখার চেষ্টা করুন। প্রয়োজনে  আর্দ্রতা শোষণকারী যন্ত্র ব্যবহার করতে পারেন।

 কার্পেট এবং ভারী পর্দা এড়িয়ে চলুন 
কার্পেট, ভারী কম্বল বা ঘন পর্দা, কার্পেট সরিয়ে শক্ত কাঠ, টাইলস বা লিনোলিয়ামের মেঝে ব্যবহার করুন।

 স্মার্ট রুটিন
নিয়মিত ঘর পরিষ্কার করুন সঠিক উপায়ে।  ঘরের কোণে ধুলোবালি মুছে পরিষ্কার করুন প্রতিদিন।

 ভ্যাকুয়াম ক্লিনার 
সাধারণ ঝাড়ুর পরিবর্তে  ফিল্টার যুক্ত ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। কারণ এটি সূক্ষ্ম ধূলিকণাকে শোষণ করে, যা অ্যালার্জির মাত্রা  কমায়।

ভেজা কাপড় ব্যবহার 
আসবাবপত্র এবং অন্যান্য জিনিস মুছতে শুকনো কাপড়ের পরিবর্তে ভেজা কাপড় ব্যবহার করুন। এতে ধুলো বাতাসে উড়ে নাকে যাবে না।

মাস্ক পরুন 
ঘর, বাড়ির জনালা পরিষ্কারের সময় অবশ্যই মাস্ক পড়ুন। কারণ  নাকে এবং মুখে ধুলো না যায়।   এতে অ্যালার্জেন সরাসরি আপনার শ্বাসনালীতে প্রবেশ করতে পারবে না।

Published by:

Share Link:

More Releted News:

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গ্রীষ্মের ভ্রমণে কেন উটি হতে পারে একেবারে সঠিক গন্তব্য?

এই ট্রেনে উঠলেই লাগে অক্সিজেন! চিন-তিব্বতের পথে অবাক করা যাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ