এবারে শীতের ছুটিতে গন্তব্য হোক কফির বাগান, চোখের আরাম দিতে ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি:  আসছে শীতকাল, সেই সঙ্গেই বড়দিন ঠেকে ১লা জানুয়ারি এই সময়টা থাকে লম্বা ছুটি। এই শিটে ঘুরে আসুন কফির বাগান থেকে। সকাল বেলা হাতে গরম গরম কফি হাতে সুন্দর পরিবেশ উপভোগ করার পাশাপাশি জানুন নেপথ্যের ইতিহাস। দার্জিলিং, মিরিক, ডুয়ার্স পরিচিত চা বাগানের জন্য পরিচিত। সাধারণত পর্যটকরা এই জায়গাগুলিতে ঘুরতে যায়। তবে বর্তমানে কফি বাগানকে ঘিরে পর্যটনের ঘটানো হয়েছে হয়েছে। তাই এই শীতের ছুটিতে  তিন জায়গা থেকে। জেনে নিন গন্তব্যগুলি কোথায়…

মুন্নার

কেরলের শৈল শহর হিসেবে পরিচিত। এই জায়গায় চা এবং কফি উভয়ই উৎপাদন করা হয়। চা বাগানের পাশাপাশি একাধিক কফি বাগানও রয়েছে। মুন্নার ৫,২০০ ফুট উচ্চতার অবস্থিত। এই পর্যটন কেন্দ্রে হাল্কা শীত অনুভূত হয় সারা বছর । মুন্নার অপরূপ রূপ মুগ্ধ করে দর্শকদের।  ঢেউখেলানো সবুজ চা বাগান, মশলা বাগান, ঘন জঙ্গল,  ঝর্না, হ্রদ, পাহাড়ি নদী সবই দেখা যায়। ঘোরা যায়  চা-কফির কারখানা। স্থানীয় চকোলেটের স্বাদও নেওয়া যায়।

কীভাবে যাবেন?

মুন্নারে পৌঁছানোর জন্য সড়ক ভ্রমণ সবচেয়ে ভালো। কোচি (১৩০ কিমি), মাদুরাই (১৫০ কিমি) এবং কোয়েম্বাটুর (১৬০ কিমি) এর মতো নিকটতম প্রধান শহরগুলিতে সুসংযুক্ত রুট রয়েছে। সবুজ উপত্যকা, জলপ্রপাত, আঁকাবাঁকা রাস্তা এবং মশলা বাগানের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া যায়। মুন্নারের সবচেয়ে কাছে অবস্থিত দুটি স্টেশন হল আলুভা রেলওয়ে স্টেশন এবং এর্নাকুলাম রেলওয়ে স্টেশন।

কুর্গ

কর্নাটকের আর এক পাহাড়ি জনপদ। কফির জন্য বিখ্যাত। ভারতের কফি রাজধানী বলা হয় কুর্গকে ।  এখানে চাষ করা হয় ‘অ্যারবিকা’ এবং ‘রোবাস্টা’ দুই ধরনের কফি বীজে। কুর্গকেও কফি বাগান ঘুরে  দেখা যায়।  কফিপ্রেমীদের জন্য এই স্থান স্বর্গরাজ্য। কুর্গকে বলা হয় ভারতের স্কটল্যান্ড। পাহাড়, চা-বাগান, কফি বাগিচা, ঝর্নায় রয়েছে দেখার মতো। কুর্গে এলে  মাদিকেরি দুর্গ, অ্যাবে জলপ্রপাত, ইরুপু ঝর্না, হোন্নামানা কেরে হ্রদ, মাল্লালি জলপ্রপাত ঘুরে দেখা যাবে।

কীভাবে যাবেন?

কলকাতা থেকে কুর্গের দূরত্ব প্রায় ১৮০০ কিলোমিটার। কলকাতা থেকে কুর্গে পৌঁছানোর দ্রুততম উপায়  বিমান।  কলকাতা থেকে কুর্গে পৌঁছানোর সবচেয়ে সস্তা  ট্রেন, বাস। এটি যায় ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর হয়ে। কুর্গের নিকটতম দুটি রেলওয়ে স্টেশন হল মহীশূর জংশন এবং ম্যাঙ্গালোর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। কুর্গ থেকে ৯৫ কিমি এবং ১৩৪ কিমি দূরে অবস্থিত। সবচেয়ে জনপ্রিয় রুট NH 275।

চিকমগলুর

 ‘দ্য ল্যান্ড অফ কফি’ বা কফির দেশ বলা হয় দক্ষিণ ভারতের চিকমগলুরকে।  কফির জন্মস্থান হিসাবেও  পরিচিত। এটি ভারতের অন্যতম বৃহৎ কফি উৎপাদক অঞ্চল। কফি চাষ হয় প্রায় ২ লক্ষ হেক্টর জমিতে।  এখানে গেলে পর্যটকরা কফি গাছ কেমন দেখতে, ফল থেকে বীজ কী ভাবে তৈরি হয় তা দেখতে পাবেন।  শুধু বিস্তীর্ণ কফি বাগান নয়, পশ্চিমঘাট পর্বতমালা চিকমগলুর-এর সৌন্দর্য বাড়িয়েছে । রয়েছে মুল্লায়নগিরি শৃঙ্গ।   পাহাড়ে ওঠার জন্য অনেক সিঁড়ি পার করতে হবে।

কি করে যাবেন?

বেঙ্গালুরু, ম্যাঙ্গালোর এবং অন্যান্য বড় শহর থেকে চিকমাগালুরের জন্য সরাসরি বাস পরিষেবা রয়েছে।  ট্রেনে করে চিকমাগালুর যেতে পারেন। নিকটতম প্রধান রেলওয়ে স্টেশন হল চিকমাগালুর। চিকমাগালুরের সবচেয়ে কাছের বিমানবন্দর হল ম্যাঙ্গালোর বিমানবন্দর অন্য বিকল্প  বেঙ্গালুরু বিমানবন্দর। এই বিমানবন্দরগুলি থেকে আপনি বাসে বা ট্যাক্সিতে করে চিকমাগালুর যেতে পারেন।

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের