সবুজের মাঝে মন হারাতে চান ? রইল ২ চেনা-অচেনা ঠিকানা

Share:

নিজস্ব প্রতিনিধি :  কাজের চাপে মন ভারাক্রান্ত হয়ে আছে। সামনেই আসছে কালিপুজো। তাঁর আগেই ৩ দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন সবুজে ভরা উপত্যকা থেকে। যেখানেই যাবেন চারিদিকে শুধু পাহাড় আর সবুজের সান্নিধ্য। হাতে সময় নিয়ে ঘুরে আসবেন নাকি ভাবছেন ? তবে দেরি কেন, বাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়ুন। মন হারানোর অন্যতম ঠিকানা হল এই ২ জায়গা।

দারিংবাড়ি : ‘দারিং’- শব্দের অর্থ উপত্যকা, আর ‘বাড়ি’- অর্থে ঘর, সেইদিক থেকে ‘দারিংবাড়ি’ – শব্দের অর্থ হলো- উপত্যকার বাড়ি। একবার গেলে ফিরতে চাইবেন না। এখানকার মনোমুগ্ধকারী পরিবেশ মন ভরিয়ে তুলবে আপনার। জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলেছে নদী। এখানকার ঢাকা পুতুদি জলপ্রপাত বেশ জনপ্রিয়।

কীভাবে যাবেন :  আপনি চাইলে ট্যুর কোম্পানির গাড়ি থেকে যেতে পারেন। তবে রেলপথে যেতে চাইলে ভুবনেশ্বর বিমানবন্দর থেকে দারিংবাড়ির দূরত্ব প্রায় ২৯০ কিলোমিটার। হাওড়া অথবা শিয়ালদহ থেকে রেলপথে গেলে নামতে হবে ব্রহ্মপুর রেল স্টেশনে। এখান থেকে সড়কপথে যেতে হবে আরও ১৩০ কিলোমিটার। সড়কপথে যেতে চাইলে নিকটতম বাস স্ট্যান্ড ফুলবনি।

মৈনপাট : সবুজ পাহাড়ের গায়ে বাদল মেঘের ঘনঘটা দেখতে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন ছত্তিশগড়ের মৈনপাট থেকে। চারিদিকে ভাসমান মেঘের ঢেউ, যেন সত্যিই ক্যানভাসে আঁকা ছবি। সবুজে ছেয়ে থাকা এই স্থান ‘মিনি তিব্বত’ নামে পরিচিত। নামকরণের সার্থকতাও রয়েছে। এখানেই রয়েছে তিব্বতিদের ডেরা। শোনা যায়, চিন কর্তৃক তিব্বত অধিকারের পর ভারতের বিভিন্ন স্থানে তিব্বতিরা ঘাঁটি করেছিলেন।

মৈনপাটে থাকার জন্য একাধিক রিসর্ট পেয়ে যাবেন। সেখানেই থাকার পাশাপাশি খাবারেরও সুবন্দোবস্ত আছে।

কীভাবে যাবেন : হাওড়া থেকে সমলেশ্বরী এক্সপ্রেস পেয়ে যাবেন। এরপর ঝাড়সুগুদা স্টেশনে নেমে গাড়ি নিয়ে চলে আসতে পারেন মৈনপাট। গাড়িতে ৬-৭ ঘণ্টা লাগবে।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ