কম খরচে বিদেশ ভ্রমণ করতে চান, ঘুরে আসুন ৬ টি জায়গা থেকে…

শীতকালে দেশ ছাড়িয়ে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে চাইলে ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে। খরচও হবে বাজেট ফ্রেন্ডলি

Share:

নিজস্ব প্রতিনিধি: এ দেশের মানুষরা ভাবেন বিদেশে ভ্রমণ মানেই সারা বছরের সঞ্চয় শেষ, আর বিদেশে ঘুরতে যাওয়া মানেই সমাজের চোখে একটু হাইফাই ভাব। কিন্তু অন্যকে নিয়ে চর্চা করে লাভ আছে! নিজেও তো বিদেশ ভ্রমণে যেতে পারেন! ভাবছেন তো, পকেটে পয়সা নেই, তাই বিদেশে যাওয়ার ক্ষমতা নেই! আরে ঘাবড়াবেন না এমন কিছু দেশ রয়েছে, যা আপনার খরচার মধ্যেই! হয়তো ভারতে ঘুরতে গেলেও এর থেকে বেশি খরচা হতে পারে আপনার! ভাবছেন তো, কী সেই জায়গাগুলি?

শীতকালে দেশ ছাড়িয়ে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে চাইলে ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে। খরচও হবে বাজেট ফ্রেন্ডলি…

বালি: ইন্দোনেশিয়ার স্বর্গ! সাদা বালির সমুদ্র সৈকত, নীল সমুদ্র, উচ্চমানের কালচারাল হেরিটেজ বালির সুখ্যাতি সারা বিশ্বজুড়ে। বিশেষ করে, নতুন দম্পতির জন্যে বালি বেস্ট হানিমুন প্লেস। আন্ডারওয়াটার ডাইভিং, সারফিংয়ের মত আদর্শ জায়গা এটি। আর বালি যাওয়ার জন্যে বিমানের খরচও কম।

থাইল্যান্ড: ভিন্ন স্বাদের খাবার এবং দেদার শপিং করার জন্যে থাইল্যান্ড অত্যন্ত জনপ্রিয় একটি ডেস্টিনেশন। আর এখানে যাওয়ার জন্যে ফ্লাইট ও ভিসার খরচও বেশ কম।

নেপাল: দেশ থেকে বেশি দূরে না যেতে চাইলে প্রতিবেশী দেশ নেপাল থেকেই ঘুরে আসতে পারেন। শপিং, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, পর্বতারোহন, অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্যে আদর্শ জায়গা এটি। আর নেপালে প্রবেশের জন্য ভারতীয়দের পাসপোর্টেরও দরকার নেই। সুতরাং খরচও হবে সাধ্যের মতো।

সিঙ্গাপুর: সীমিত ছুটি ও কম বাজেটে ঘুরতে চাইলে আদর্শ জায়গা সিঙ্গাপুর। এশিয়ান ও ইউরোপিয়ান অনুপ্রেরণায় সিঙ্গাপুরে শপিং যেমন করতে পারবেন তেমনি দেশটির সৌন্দর্যও উপভোগ করতে পারেন।

ভিয়েতনাম: ফরাসি ও আমেরিকান কালচারালের মিশেলে ভ্রমণ ভিয়েতনাম উপযুক্ত জায়গা। আরামসে এক সপ্তাহের উইকেন্ড ট্রিপ হতেই পারে ভিয়েতনাম। এখানে রয়েছে প্রচুর হেরিটেজ সাইট ও প্রাকৃতিক দৃশ্য। আর খরচও খুব বেশি নয়।

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: বহু বছরের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের