চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেদার অনলাইন শপিং করছেন পুজোয়, রইল ছোট্ট কিছু টিপস

নিজস্ব প্রতিনিধি: হাতে আর কয়েকদিন। তারপরেই উমা আসবেন মর্ত্যে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সারা বছর মানুষ কিছু কুনুন আর না কিনুন পুজোর সময় কেনাকাটি চাই। বর্তমানে অফিসের চাপ সামলে সবসময় দোকান বাজারে কেনাকাটা করা হয় না। তাছাড়া অনলাইনে জিনিসপত্র বেশ সস্তাও হয়। তাই অনেকেই অনলাইন শপিং করতে ভালবাসেন। ফ্লিপকার্ট, অ্যামাজন,মিশো,মিন্ত্রা, আজিও  নানা অনলাইন শপিং অ্যাপ রয়েছে। এসব্ব থেকে মানুষ দেদার জিনিস কেনে সারাবছর। আর পুজোর সময় তো ইয়ত্তাই নেই। অনলাইন শপিং তো করছেন, কিন্তু তার আগে কিছু বিষয় মাথায় রাখা ভীষন জরুরি। না হলে জোর ঠকান ঠকতে হয়।

অর্ডার করার আগে রিভিউ রেটিং পড়ে নিন

যে কোনও জিনিস কেনার আগে তার রিভিউ এবং রেটিং দেখুন। যারা সেই জিনিসটি আগে কিনেছেন তারা কী রিভিউ দিয়েছেন ভাল করে পড়ে দেখে নিন। কারণ ছবি অনেক সময়ে আকর্ষণীয় হলেও বাস্তবে জিনিসটি সেরকম নাও হতে পারে। রিভিউ বা রেটিং দেখলে পন্যের কোয়ালিটি সংক্রান্ত যাবতীয় বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে।

সাইজ বুঝতে গাইড দেখুন

যে কোনও পোশাক, জুতো অর্ডারের সময় সঠিক সাইজ দেখুন। তার জন্য যে গাইড থাকে তা ফলো কতুন। প্রতিটি ব্র্যান্ডের সাইজ আলাদা হতেই পারে। পুজোর সামনে ভুল সাইজ অর্ডার করলে পরে রিটার্ন বা এক্সচেঞ্জ  নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

ডেলিভারি টাইম যাচাই করুন

পুজোর আগে জিনিস কিনছেন মানে সেগুলি পুজোর সময় পরবেন বলেই তো কিনছেন। দেখা গেল, জিনিস ডেলিভারি যখন হল তখন পুজো শেষ। তাই যথা সদময়ে জিনিস ডেলিভারি হওয়াও তো খুব গুরুত্বপূর্ণ। তাই অর্ডার দেওয়ার সময় প্রোডাক্টের ডেলিভারি টাইম দেখে নিন। যদি কর্তৃপক্ষ পুজোর আগেই ডেলিভারি দিতে পারে তাহলেই অর্ডার দিন।

অর্ডার করার আগে রিটার্ন এক্সচেঞ্জ পলিসি বুঝুন

প্রোডাক্ট পছন্দ না হলে বা কোনও খুঁত থাকলে রিটার্ন বা এক্সচেঞ্জ করতেই হয়। তাই অর্ডার করার সময় অবশ্যই এই বিশটি দেখে নিন। অনেক সময় রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি থাকে না। তখন কিন্তু পুজোর আগে পুরো সারে সর্বনাশ। তাই ওয়েবসাইটে দেওয়া রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি ভাল করে অর্ডার আগে পড়ে দেখে নিন।

ডিসকাউন্ট কুপন কোড ব্যবহার করুন

অনেক রকম সাইটে পুজোর আগে সেল চলে। সেগুলোতে বিশেষ ছাড় ও অফার থাকে। তাই কুপন কোড ব্যবহার করুন। এতে যেমন বেশ বড় রকমের ছাড় পাবেন, আবার টাকাও বাঁচবে। তাতে অনেকটা সাশ্রয়ও হয়।

সাবধানে পেমেন্ট করুন

অনলাইন পেমেন্ট করার সময় OTP-এর ব্যবহার করুন। এটি ছাড়া কখনওই লেনদেন সম্পন্ন করবেন না। তাই এই সমস্ত বিষয় মাথায় রেখে তবেই করুন পুজোর অনলাইন শপিং।

Published by:

Share Link:

More Releted News:

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ