টাকা গুনতে ফেল হবু বর, মন্ডপে মালা ছিঁড়ল পাত্রী

কন্যা পক্ষের পরিবারের আচরণে ক্ষুব্দ পাত্রপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি, ফারুক্কাবাদ (উত্তরপ্রদেশ): সুকুমার রায়ের সেই সৎপাত্র কবিতার কথা নিশ্চই মনে আছে। কেমন পরিবার, তা আরও একবার জানিয়ে দেওয়া যাক।

বিষয় আশয় ? গরীব বেজায়-/কষ্টে-সৃষ্টে দিন চলে যায়।/মানুষ ত নয় ভাই গুলো তার-/একটা পাগল একটা গোঁয়ার;/আরেকটি সে তৈরি ছেলে,/ জাল ক’রে নোট্‌ গেছেন জেলে।/কনিষ্ঠটি তব্‌লা বাজায়/ যাত্রাদলে পাঁচ টাকা পায়।

যে পাত্র প্রসঙ্গে এই প্রতিবেদন, সেও সৎপাত্র। তবে অন্যরকম। এই পাত্রটি আবার অঙ্কে কাঁচা। অনেকদিন বিয়ে হচ্ছে না। তাই, পরিবার বহু খোঁজাখুঁজির পর এক পাত্রীর সন্ধান পায়। ঠিক হয় বিয়ের দিন তারিখ।

বিয়ের দিন পাত্র সাজুগুজু করে এসেছিল। মণ্ডপে পাত্রী তাঁর হবু বরের হাতে ১০ টাকার ৩০টা নোট দিয়ে তাঁকে গুনতে বলে। ব্যস। সব গোল-মাল। পাত্র  ৩০টি নোট গুনতে গিয়ে দরদর করে ঘামছে। যে ছেলে টাকার নোট গুনতে পারে না, তার সঙ্গে যে ঘর-সংসার করা যায় না, সেটা বুঝতে বিন্দুমাত্র দেরি হয়নি। পাত্রী বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায়। পরিবার জানায়, এমন অযোগ্য পাত্রের হাতে মেয়েকে দেবে না।

পাত্রীপক্ষের এ হেন আচরণে বেজায় চটেছে পাত্রের পরিবার। অন্যদিকে পাত্রীর পরিবার বলে, বিয়ে হয় বিশ্বাসের ওপর। ছেলের বাড়ির লোক আমাদের কাছে ওর বহু প্রশংসা করে। গুনের কথা জানায়। সেই কথায় বিশ্বাস করে ব্যবস্থা। শেষে দেখা গেল সে টাকাই গুনতে পারে না।

 

আরও পড়ুন সপা নেতার মেয়েকে নিয়ে চম্পট ৪৭ বছরের বিজেপি নেতার

মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর