বিয়ের মধ্যেই ল্যাপটপ কোলে অফিস সামলাচ্ছেন কনে, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

বিয়ে করতে করতেই যদি অফিসের কাজ করতে হয়, তখন? হ্যাঁ, এমনই একটি ছবি সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে, সবার জীবনেই এক গুরুত্বপূর্ণ অংশ। তাই এই বিশেষ দিনটিকে মৃত্যু পর্যন্ত স্মরণে রাখার জন্যে কত কিছুই না করেন মানুষ। প্রিয় মানুষজনের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করেন। কিন্তু বিয়ে করতে করতেই যদি অফিসের কাজ করতে হয়, তখন? হ্যাঁ, এমনই একটি ছবি সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, কনে ল্যাপটপ কোলে নিয়ে এবং বিয়ের মন্ত্রোচ্চারণ করতে করতেই অফিসের কাজ সারছেন। সামলাচ্ছেন অফিস।

বর্তমানে যেখানে কর্মসংস্কৃতি নিয়ে আলোচনা তুঙ্গে। দাবি করা হচ্ছে, কাজের সময় পেরিয়ে যাওয়ার পরে আর অফিসের কাজ করতে হবে না। অফিসের বসের ফোন ধরতে হবে না। দিতে হবে না অফিসের কোনও ম্যাসেজের উত্তর। ঠিক সেই মুহূর্তেই ভাইরাল হল এই কনের ছবিটি। যেখানে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে পাশাপাশি বসে রয়েছেন বর-কনে। বিয়ের সাজেই রয়েছেন তাঁরা। আর বিয়ে করতে করতেই কনে ল্যাপটপ হাতে অফিসের কাজ সারছেন। যা নিয়ে নতুন করে আবারও কর্ম সংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠেছে। কেন বিয়ের দিন কাজ করতে হচ্ছে কনেকে?

এই ছবির বিষয়ে বিশদে জানিয়েছেন KoyalAI CEO। এটি তাঁর বোন তথা এই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা গৌরী আগরওয়ালের বিয়ের ছবি। পোস্টে মহিলা জানিয়েছেন, অনেকেই স্টার্টআপের লাইফকে অনেক সহজ বলে মনে করেন। কিন্তু বিষয়টা মোটেও তেমন নয়। বাস্তবটা অনেক কঠিন। সেই পরিস্থিতি বোঝাতেই বোনের বিয়ের ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। যাতে সকলে বুঝতে পারেন স্টার্টআপের লাইফ কেমন হয়? তিনি ছবির ক্যাপশনে লেখেন, KoyalAI-এর একটি গুরুতর সমস্যা চলে আসার কারণে তাঁর বোনকে বিয়ের ১০ মিনিটের মধ্যে ল্যাপটপ হাতে সমস্যার সমাধান করতে হয়। তবে কোনও শোঅফ বা প্রমোশনের জন্যে তিনি এই পোস্টটি করেন নি। লোক যখন জিজ্ঞেসা করেন ‘কেন আমরা ব্যবসায় এত উন্নত? তখন আমরা এই ছবিটি দেখাই।’

তবে এই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য করেছেন নেটিজেনরা।কেউ কেউ গৌরীর কাজের প্রতি এমন ডেডিকেশন এবং প্যাশনের প্রশংসা করেছেন। আবার কেউ বলেছেন, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সময়েও কাজ করা কোনও বিরাট বিষয় নয়। 

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর