এক লক্ষ টাকার নোটে নেতাজির ছবি

নেতাজির ছবি, ডানদিকে। আর বাঁদিকে মহাত্মা গান্ধির ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতকে স্বাধীন করার পিছনে আজাদ হিন্দ বাহিনীর অবদান বা ভূমিকার কথা সকলের জানা। হয়তো কম মানুষই জানেন, যে এই বাহিনীর নিজস্ব ব্যাঙ্ক ছিল। সেই ব্যাঙ্কের নাম আজাদ হিন্দ ব্যাঙ্ক। ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয় ১৯৪৩-এ। ব্যাঙ্কের ১০ টাকার কয়েন থেকে শুরু করে এক লক্ষ টাকার নোট ছিল। আর এক লক্ষ টাকার নোটে ছাপা হয়েছিল নেতাজির ছবি, বাঁদিকে। ডানদিকে ভারতের মানচিত্র, হিন্দিতে লেখা স্বতন্ত্র ভারত। 

আজাদ হিন্দ বাহিনীর আত্মপ্রকাশ বিপ্লবী রাসবিহারী বসুর হাত ধরে টোকিওতে। বাহিনী তৈরি হয়েছিল দুইবার। প্রথমবার ১৯৪২-য়ে আজাদ হিন্দ বাহিনী তৈরি হলেও তা ভেঙে যায়। পরে সুভাষ চন্দ্র বসু দক্ষিণ এশিয়ার বসবাসকারী ভারতীয়দের সাহায্যে আবার আইএনএ গঠন করেন এবং বাহিনীর নেতৃত্বভার গ্রহণ করেন। বাহিনীর একটি মহিলা ইউনিট ছিল। ফৌজের মোট সেনা সংখ্যা সাড়ে আট হাজার।  ১৯৪৩-এ ২১ অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীর সর্বোচ্চ সেনাপতি হিসেবে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন সুভাষ চন্দ্র বসু।তিনিই ছিলেন সরকারের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল জাপান, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি, ইতালি এবং বার্মা। স্বীকৃতি দিয়েছিল আরও কয়েকটি দেশ।

এই বাহিনী প্রসঙ্গে একটা ঘটনার উল্লেখ না করলেই নয়। মুক্তি পাগল আজাদ হিন্দ বাহিনী তরুণ-তরুণীদের রক্ত মেশানো হয়েছিল একটি পাত্রে। সেখান থেকে আত্মদানের অঙ্গীকার পত্রে তারা সই করেছিলেন। কোনও জাতধর্মের বিচার ছিল না সে রক্তে।

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ