অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে জেলের বাইরে এলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু। বুধবার রাজস্থান হাইকোর্ট তাঁর ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। চিকিৎসার কারণে তিনি এই জামিন পেয়েছেন। ধর্ষণ মামলায় বর্তমানে যোধপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন আশারাম। স্বাস্থ্যের অবনতি এবং চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করে জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী।

এই মামলার শুনানি করেন রাজস্থান আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার ডিভিশন বেঞ্চ। বর্তমানে, আশারাম একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ২০১৩ সালের অগস্ট থেকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কারাবন্দি রয়েছেন। ১৬ বছর বয়সী ওই কিশোরীর মা বাবা ছিলেন ধর্মগুরুর একনিষ্ঠ ভক্ত। সেই গুরুই ধর্ষণ করে নাবালিকা মেয়েকে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর আশারামকে গ্রেফতার করা হয়।

দু’মাস পর আশারাম এবং তাঁর ছেলে নারায়ণ সাইয়ের বিরুদ্ধে গুজরাতের সুরাটে তাদের আশ্রমে দুই বোনকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ২০১৩ সালের ধর্ষণ মামলায় মার্চ মাসের শেষ পর্যন্ত স্বাস্থ্যগত কারণে আশারামকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় সুপ্রিম কোর্ট।

বুধবার বিচারপতি এমএম সুন্দরেশ এবং রাজেশ বিন্দালের একটি বেঞ্চ নির্দেশ দিয়েছে যে আশারাম অন্তর্বর্তীকালীন জামিনে ৬ মাসের জন্য জেলের বাইরে থাকবেন ঠিকই, কিন্তু নিজের অপরাধের কোনও প্রমাণ নষ্ট করার চেষ্টা করবেন না। পাশাপাশি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়ার পর নিজের ভক্তদের সঙ্গে দেখা করবেন না। শীর্ষ আদালতের পক্ষ থেকেও এও জানানো হয় যে আশারাম বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যায় ভুগছেন। ইতিমধ্যেই দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই