পুজোর মধ্যেই সরকারি বাসভবন থেকে উচ্ছেদ করা হল খোদ মুখ্যমন্ত্রীকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী হিসাবে প্রাপ্য সরকারি বাসভবনে ৪৮ ঘন্টাও থিতু হতে পারলেন না আতিশী মারলেনা। আজ বুধবার (৯ অক্টোবর) দেবী দুর্গার বোধনের দিনেই সরকারি বাসভবন থেকে উচ্ছেদ হতে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। বাসভবনের আসবাব-সহ অন্যান্য জিনিস বাইরে বের করে তালা ঝুলিয়ে দিয়েছে পূর্ত দফতর। আর সরকারি বাসভবন থেকে মুখ্যমন্ত্রীকে উচ্ছেদ নিয়ে ফের একবারর সম্মুখসমরে শাহি মন্ত্রকের ‘পোষ্য ভৃত্য’ তথা  দিল্লির উপরাজ্যপাল বি কে সাক্সেনা ও আম আদমি পার্টির  শীর্ষ নেতৃত্ব। আপের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপির ‘দালাল’ হয়ে কাজ করছেন উপরাজ্যপাল। ন্যক্কারজনকভাবে মুখ্যমন্ত্রীকে তাঁর সরকারি বাসভবন থেকে উচ্ছেদ করেছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি দিল্লির উপরাজ্যপাল কিংবা তার মুখপাত্ররা।

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় গত মাসেই শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছিলেন আপের জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়াল। আর জামিনে মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যেই আচমকা মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন তিনি। কেজরির জায়গায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন হন আপ নেত্রী আতিশী মারলেনা। দীর্ঘ ৯ বছর বাদে মুখ্যমন্ত্রীর বাংলো থেকে চলে যান কেজরিওয়াল। তার পরে গত সোমবারই (৭ অক্টোবর) মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি বাসভবনে (উত্তর দিল্লির সিভিল লাইনসের ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোড) ওঠেন নয়া মুখ্যমন্ত্রী আতিশী।

এদিন দুপুরেই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে হাজির হন পূর্ত দফতরের আধিকারিকরা। আতিশীকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেন। ওই নির্দেশ পেয়েই মাথায় হাত দিয়ে বসে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত বিকেলেই সরকারি বাসভবন থেকে আসবাবপত্র-সহ অন্যান্য মালপত্র সরিয়ে নিয়ে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারিক বাসভবন থেকে উচ্ছেদের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। অনেক নেটা নাগরিকই এমন ন্যক্কারজনক ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে বলা হয়েছে, ‘স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার কোনও মুখ্যমন্ত্রীকে সরকারি বাসভবন থেকে উ‍ৎখাত করা হল। বিজেপির পক্ষে এমন লজ্জাজনক ঘটনা সংগঠিত করেছেন খোদ উপরাজ্যপাল। গণতন্ত্রের পক্ষে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।’

গাড়ির শব্দে অতিষ্ঠ হয়ে ভয়ংকর কাণ্ড, আইনজীবীর গাড়ি জ্বালিয়ে নিজেই ভিডিও করলেন যুবক

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে এবার নতুন চমক,পর্যটকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

শ্রীরামপুরে সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে দিল যুবক , গ্রেফতার অভিযুক্ত

বাবা-মার চোখের আড়াল হতেই বিপত্তি! বাড়ির পাশের জলাশয়ে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও