আগামিকাল শুরু অমর একুশে বইমেলা, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

বুধবার বিকেল তিনটের সময়ে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণের কারণে গত দুই বছর ঐতিহ্য মেনে পয়লা ফেব্রুয়ারি শুরু করা যায়নি অমর একুশে বইমেলা। এ বছর বিধি-নিষেধ উঠে যাওয়ায় আগামিকাল পয়লা ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাসব্যাপী বাঙালি পাঠকদের প্রাণের উ‍ৎসব। বিকেল তিনটের সময়ে বাংলা আকাদেমি সংলগ্ন চত্বরে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন বাংলা আকাদেমির সভাপতি সাহিত্যিক সেলিনা হোসেন। বইমেলা উদ্বোধনের পাশাপাশি ছাড়া প্রধানমন্ত্রী বাংলা আকাদেমি প্রকাশিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচন ছাড়াও ‘বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কার-২০২২’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বাংলা আকাদেমির মহাপরিচালক কবি নুরুল হুদা জানিয়েছেন, চলতি বছর বইমেলার থিম হলো , ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বাংলা আকাদেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দি উদ্যানের মোট ১১ লক্ষ বর্গফুট এলাকা নিয়ে শুরু হবে মেলা। মোট ৬০১টি সংস্থাকে ৯০১টি স্টল বরাদ্দ করা হয়েছে। ছুটির দিন বাদে প্রতিদিন বেলা তিনটে থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে মেলা। তবে সাড়ে আটটার পরে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। শুক্র ও শনিবার সহ অন্যান্য ছুটির দিনে মেলা চলবে বেলা এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত।

রাত পোহালেই শুরু প্রাণের উ‍ৎসব। মঙ্গলবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে ঘুরতে গিয়ে দেখা গেল, সিংহভাগ স্টলই সাজানো হয়েছে। বেশ কয়েকটি স্টলের বেশ কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। রাতের মধ্যেই তা শেষ করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শ্রমিকরা। বিভিন্ন স্টলে থরে-থরে বইয়ের পসরা সাজানোও শুরু হয়েছে। দর্শকদের কথা মাথায় রেখে যেমন যথেষ্ট পরিমাণ অস্থায়ী শৌচালয়, ফুড কোর্ট রাখা হয়েছে, তেমনই সিসিটিভির নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গনকে।

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে