২০ বছর ধরে জ্যান্ত সাপ, ব্যাঙ, কেঁচো খেয়ে চলেছেন বাংলাদেশের আকরাম

পাবনার ঘোড়াদহ গ্রামের বাসিন্দা আকরাম ২০০২ সালে বহু কষ্টে টাকা জমিয়ে একটি সাদা-কালো টিভি কিনেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, পাবনা: ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই শুরু। আজ মধ্য বয়সে এসেও সেই লড়াই চলছে। সংসারের জোয়াল টানতে টানতেই ডিসকভারি চ্যানেলে বিয়ার গ্রিলসের অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়েছিলেন আকরাম প্রামাণিক। শুরু করেছিলেন জ্যান্ত সাপ, কেঁচো, আরশোলা, ব্যাঙ থেকে শুরু করে মাছ খাওয়া। তার পরে কার্যত জ্যান্ত প্রাণি খেতে আসক্ত হয়ে পড়েছেন তিনি। অনেকে মজার ছলে তাঁর নাম দিয়েছেন, ‘ডিসকভারি আকরাম’। অনেকে আবার ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে লাগাতার কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন। কিন্তু তাতে কিছু যায় আসে না পেশায় কাঠমিস্ত্রি আকরামের।

পাবনার ঘোড়াদহ গ্রামের বাসিন্দা আকরাম ২০০২ সালে বহু কষ্টে টাকা জমিয়ে একটি সাদা-কালো টিভি কিনেছিলেন। একদিন সেই টিভি ঘোরাতে-ঘোরাতে নজর আটকে গেল ডিসকভারি চ্যানেলে। বিদেশিদের জ্যান্ত পোকামাকড় খেতে দেখে ভাবলেন, একবার শুরুই করা যাক না। যেমন ভাবা, তেমন কাজ। ২০০৩ সালে তাজা কাঁকড়া খেয়ে শুরু করলেন দুঃসাহসিক মিশন। তার পরে কেঁচো, কাঠের পোকা, সাপ, কুচিয়া, আরশোলা, ইদুঁর, বিভিন্ন প্রজাতির কাঁচা মাছ, গোবরের পোকা. শামুক, ঝিনুকসহ নানা পোকামাকড় খাওয়া শুরু করেন। আকরামের জ্যান্ত সাপ-ব্যাঙ খাওয়ার কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অবিশ্বাস্য ঘটনা নিজেদের চোখে চাক্ষুস করতে দূর-দূরান্ত থেকে উ‍ৎস্যুক সাধারণ মানুষ ভিড় জমাতে থাকেন আকরামের বাড়িতে।

তাতে আরও উ‍ৎসাহিত হয়ে সব কাজকর্ম ছেড়ে পোকামাকড় খাওয়ার নেশায় আসক্ত হয়ে পড়েছেন ডিসকভারি আকরাম। স্বামীর এমন শখের খেয়ালে প্রথমে কিছুটা বিরক্ত হলেও এখন আর কিছু বলেন না আকরামের স্ত্রী মুর্শিদা খাতুন। তাঁর কথায়, ‘প্রথমে রাগারাগি করতাম। কিন্তু অনেক বকাঝকা করেও খামখেয়ালিপনার রাস্তা থেকে ফেরাতে পারিনি। এখন হাল ছেড়ে দিয়েছি।’ যিনি গত ২০ বছর ধরে জ্যান্ত সাপ-ব্যাঙ খেয়ে চলেছেন সেই আকরাম অবশ্য নির্বিকার। তাঁর কথায়, ‘সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিশ্বের অন্যান্য দেশের মানুষদের দেখাতে পারতাম, বাঙালিরাও কিসিসে কম নেহি।’

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও