সুইডেনে আচমকা মূল্যবৃদ্ধিতে কাঠগড়ায় পপ তারকা বিয়ন্সে!

গত মে মাসে প্রখ্যাত পপ তারকা বিয়ন্সে নোলস সুইডেনে একটি কনসার্ট করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুইডেনে আচমকা মূল্যবৃদ্ধিতে পপ তারকা বিয়ন্সে নোলসকে কাঠগড়ায় তুলছেন সে দেশের অর্থনীতিবিদরা। পপ তারকার কনসার্টের কারণে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে বলে দাবি সুইডেনের অর্থনীতিবিদদের।

গত মে মাসে প্রখ্যাত পপ তারকা বিয়ন্সে নোলস সুইডেনে একটি কনসার্ট করেছিলেন। আর সেই কারণে দেশটিতে হোটেল ও রেস্তোরাঁর খাবারের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে গেছে বলে দাবি অর্থনীতিবিদদের। তাঁদের অভিযোগ, ওই কনসার্টের কারণে মূল্যবৃদ্ধির কবলে পড়েছে স্টকহোম। ডেনমার্কের ড্যানস্ক ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ মাইকেল গ্রান বলেন, স্টকহোমে বিয়ন্সের কনসার্টের কারণে শহরে পপ তারকার বহু ভক্তের সমাগম হয়েছিল। আর সেই কারণে মে মাসে শহরটিতে হোটেল ও রেস্তোরাঁতে দুই-তৃতীয়াংশ মূল্যবৃদ্ধি ঘটেছিল।

উল্লেখ্য সুইডেনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এপ্রিল মাসে সুইডেনের ভোগ্যপণ্যে মূল্যবৃদ্ধি হয়েছিল ১০.৫ শতাংশ। মে মাসে সেটি কমে ৯.৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন সে দেশের অর্থনীতিবিদরা। তবে বিয়ন্সের কনসার্টের কারণে তা হয়নি। মে মাসে মূল্যবৃদ্ধি হয়েছে ৯.৭ শতাংশ। মাইকেল গ্রানের কথায়, ‘এটা অবশ্যই স্বাভাবিক নয়। এখানে তারকা শিল্পীরা সব সময় আসেন। তবে এমন প্রভাব মাঝে মাঝে দেখা যায়।’

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই