যৌনাঙ্গে সূঁচ ঢুকিয়ে ফেলল ১০ বছরের শিশু! তারপর…

মাত্র ১০ বছরের শিশু, সেই কিনা একটি সেলাইয়ের সূঁচ তাঁর গোপন অঙ্গে ঢুকে ফেলল। বিশেষ করে প্রস্রাব ও বীর্য উত্তরণের ছিদ্র দিয়ে। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১০ বছরের শিশু, সেই কিনা একটি সেলাইয়ের সূঁচ তাঁর গোপন অঙ্গে ঢুকিয়ে ফেলল। বিশেষ করে প্রস্রাব ও বীর্য উত্তরণের ছিদ্র দিয়ে। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে বিরল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা প্রাণ বাঁচালেন ওই শিশুটির। ঘটনাটি ইরানের, এক্স রে পরীক্ষায় দেখা যায় ৮৭ মিলিমিটার ওই সূঁচটি সরাসরি আটকে রয়েছে শিশুটির প্রাইভেট পার্টের ভিতরের অংশে। চিকিৎসকদের দাবি, ঠিক কী কারণে এই কাণ্ড ঘটিয়েছে শিশুটি সেটা তাঁরা বুঝতে পারছেন না। তবে পরীক্ষায় দেখা গিয়েছে সে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। ইউরোলজি কেস জার্নালে প্রকাশিত এই ঘটনা অত্যন্ত বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শিশুটিকে দ্রুত চিকিৎসা দিতে পারায় এযাত্রা প্রাণ বাঁচানো সম্ভব হল বলেই মনে করছেন সংশ্লীষ্ট মহল।

এক্স-রে রিপোর্ট দেখা যায় যে ৮৭ মিমি তীক্ষ্ণ সূঁচটি ভিতরে এমন অবস্থায় ছিল যা স্বাভাবিক উপায়ে বের করা অসম্ভব ছিল। তাই চিকিৎসকরা প্রথমে শিশুটির আক্রান্ত স্থানে একটি চেতনানাশক ইনজেকশন দেন, তারপর ওই সূঁচটি বের করার চেষ্টা করেন। ল্যাপ্রস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির যৌনাঙ্গের ভিতর একটি বিশেষ উপায়ে সূঁচটির পিছনের চ্যাপ্টা অংশ চেপে ধরে অতি দক্ষতার সঙ্গে বের করে আনেন শল্য চিকিৎসকরা।

ইরানের শহীদ সদৌগে মেডিকেল কলেজের প্রধান ইউরোলজিস্ট সেরাজোদিন ওয়াহিদি জানিয়েছেন, এই প্রথম প্রাইভেট পার্টে আটকে থাকা ধারালো কোনও বস্তু এত সফলভাবে বের করে আনা হল। তিনি আরও জানিয়েছেন, এই অস্ত্রোপচারে শিশুটির যৌনাঙ্গ ব্য়পকভাবে ক্ষতি হতে পারতো। এই ধরণের অস্ত্রোপচারের পরে সাধারণত প্রস্রাবের সমস্য়া দেখা দেয়। কারণ এতদিন যৌনাঙ্গের ডগা কেটে বের করা হতো। তবে এক্ষেত্রে তা আর হবে না বলেই মনে করছেন চিকিৎসকরা।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে